বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে না`গঞ্জ ঐক্য পরিষদ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ০৮:০৭ পিএম
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে বন্দর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত বন্দর ও সিদ্ধিরগঞ্জের ২২টি পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
এসময়ে তারা বিভিন্ন পরিদর্শন করেন এবং পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন । করোনা মহামারীতে পূজা মন্ডপ গুলোকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করার আহ্বান জানান নেতৃবৃন্দ ।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সোনারগাঁও উপজেলা ঐক্য পরিষদের সভাপতি লোকনাথ দত্ত,জেলা ঐক্য পরিষদের আইন বিষয়ক সম্পাদক এড. প্রদীপ ভৌমিক, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাস, নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সোনারগাঁও উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজিব কুমার দাস, সাধারণ সম্পাদক লিটন চন্দ্র ভৌমিক প্রমুখ ।


