Logo
Logo
×

নগর জুড়ে

দুর্গতিনাশিনী`র মাধ্যমে করোনা নাশ করতে হবে : ডিসি জসিম উদ্দিন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ১০:২৬ পিএম

দুর্গতিনাশিনী`র মাধ্যমে করোনা নাশ করতে হবে : ডিসি জসিম উদ্দিন
Swapno

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেছেন, যারা এখানে এসেছেন  মা-বোনের সমতুল্যসহ সবাইকে জানাই শারদীয় দুর্গার শুভেচ্ছা। এবারের পূজা উদযাপন একটু ভিন্ন ধরনের। 

 

কারন আমরা করোনা মোকাবিলার মধ্য দিয়ে যাচ্ছি। অতএব আমাদের প্রস্তুতি থাকতে হবে। আমরা যেটা বলি দুর্গতিনাশিনী এর মধ্য দিয়ে করোনাকে নাশ করতে হবে। আরেকটা দুর্গতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা যেটা আমার ছোট বোন ও মায়েরা অনিরাপত্তায় রয়েছে। সে ব্যাপারেও মাননীয় প্রধাণমন্ত্রী কঠোর অবস্থানে রয়েছে। 

 

শনিবার (২৪অক্টোবর) শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বন্দরের সাবদী দিগলদী শ্রী শ্রী রক্ষা কালী মন্দির ও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহার বাবা শান্তি রঞ্জন সাহা ও মাতা অমিয় বালা সাহার স্মরণে গরীব দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

 

তিনি আরো বলেন, আপাতত সকলেই আমরা মাস্ক পড়ব। এভাবে সবাই একসাথে (সকল ধর্মের) মিলেমিশে থাকব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধু'র স্বপ্নের সোনারবাংলা গড়ে উঠবে।

 

সকলকে আবারো শারদীয় শুভেচ্ছা জানাই। এছাড়াও শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে বন্দরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ডিসি জসিম উদ্দিন ।

 

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আ'লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা,বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন, মহানগর আ'লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আতিকুর রহমান সোহেল, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজগর হোসেন,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস,  মহানগরের সভাপতি অরুন কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা,মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন বিএ,প্রচার সম্পাদক তপন ঘোপ সাধু,বন্দরের সভাপতি সংকর দাস,সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জের সভাপতি শিশির ঘোষ অমর,জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী,সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস।

 

এছাড়াও উপস্থিত ছিলেন,দিঘলদী রক্ষাকালী মন্দিরের সাধারণ সম্পাদক জয়দেব দাস, কোষাধ্যক্ষ সম্বু দাস,গবিন্দ চন্দ্র দাস,প্রতিত দাস, নরেশ দাস, রমেশ দাস, মহাদেব দাস, জীবন দাস, কিরন দাস, ইমন দাস প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন