Logo
Logo
×

নগর জুড়ে

নাসিক পরিচ্ছন্ন কর্মীদের পাশে কাউন্সিলর খোরশেদ

Icon

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ১০:১৫ পিএম

নাসিক পরিচ্ছন্ন কর্মীদের পাশে কাউন্সিলর খোরশেদ
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের ইসদাইর পৌর সেবক কলোনি, টানবাজার পৌর সেবক কলোনি ও বন্দর একরামপুর পৌর সেবক  কলোনিতে শারদীয় দূর্গা উৎসব পালিত হয়।

 

শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে (২৪ অক্টোবর) ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নগর সেবকদের প্রত্যেকটি পূজামন্ডপ পরিদর্শন করেন এবং নগর সেবকদের সাথে সৌজন্য বিনিময় ও পূজার শুভেচ্ছা জানান।


এ সময় কাউন্সিলর খোরশেদ নগর সেবক দের উদ্দেশ্যে বলেন যে যুগে যুগে আপনাদের পূর্বপুরুষ থেকে শুরু করে এখনো পর্যন্ত আপনাদের আন্তরিক চেষ্টায় এই নগর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।

 

আগামীতে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনাদের কাজের প্রতি আন্তরিক হতে হবে। আপনাদের মধ্যে অনেকেই কাজের সময় ফাঁকিবাজি করে, এই ফাঁকিবাজি থেকে বেরিয়ে আসতে হবে।

 

কাউন্সিলর খোরশেদ আরও বলেন একমাত্র শিক্ষাই পারে একটি জাতির ভাগ্য পরিবর্তন করতে, তাই আপনাদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানোর ব্যবস্থা করবেন। শিক্ষা বিস্তারে আমরা আপনাদের পাশে থাকব। শুভেচ্ছা বিনিময় শেষে  কাউন্সিলর খোরশেদ পরিচ্ছন্ন কর্মীদের  খাদ্য সামগ্রী উপহার প্রদান করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন