Logo
Logo
×

নগর জুড়ে

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত  

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০৯:০৫ পিএম

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত  
Swapno

রাষ্ট্রায়ত্ত পাটকলসহ কলকারখানা রক্ষা, করোনাকালীন সুরক্ষা, গণতান্ত্রিক শ্রম আইন, ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষাসহ ৯ দফার ভিত্তিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৩ টায় খানপুর বরফকল ঘাট সংলগ্ন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

 

জাতীয় শ্রমিক লীগ জেলার ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক দল কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জেলা সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলার সভাপতি আব্দুল হাই শরীফ, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, জাতীয় শ্রমিক লীগ জেলার সাধারণ সম্পাদক মইনুদ্দিন বাবুল, জাতীয় শ্রমিক জোট মহানগর সভাপতি আলমগীর কবীর বকুল, জাতীয় শ্রমিক ফেডারেশন জেলার সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

 

প্রতিনিধি সভায় বক্তারা বলেন, সমগ্র বিশ^ এখন কভিড-১৯ আক্রান্ত। করোনা একটি বৈশি^ক মহামারি যা শুধু মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে তা নয়, করোনা সারাবিশে^র বিপর্যস্থ অর্থনীতিকে আরও বিপর্যস্ত করে দিয়েছে। কিন্তু করোনার আঘাত সবচেয়ে বেশি এসেছে শ্রমজীবী মানুষের জীবনে। বেকারত্ব বেড়েছে, কর্মক্ষেত্র সংকুচিত হয়েছে, পুঁজি ও প্রযুক্তিনির্ভর কাজের নতুন নতুন ধরন সৃষ্টি হচ্ছে। ফলে শ্রমঘন কর্মক্ষেত্রগুলো ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

 

বক্তারা উল্লেখ করেন, করোনার আঘাতে বাংলাদেশের অর্থনীতিও একটি প্রবল ঝাঁকুনি খেয়েছে। দেশের ৬ কোটি ৩৫ লাখ শ্রমশক্তি কৃষি, শিল্প ও সেবা খাতে শ্রম দিয়ে এবং প্রবাসী আয়ের মাধ্যমে অর্থনীতির যে খানিকটা গতিশীলতা সৃষ্টি করেছিল তা অনেকটা স্থবির হয়ে গিয়েছে।

 

করোনা মহামারি বাংলাদেশের শ্রমজীবীদের এক অসহায় অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। অনেকে কাজ হারিয়েছে, বকেয়া মজুরি পায়নি, জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার সন্ধানে ছুটে বেড়িয়েছে এবং করোনা আক্রান্ত হলেও চিকিৎসা করানোও সম্ভব হয়নি।

 

ফলে করোনা সংক্রমণ বেড়েছে অনেক। অথচ মহামারির আগে এবং মহামারির সময় যেমন ঝুঁকি নিয়ে কাজ করেছেন তেমনি মহামারির পরে নতুন অর্থনৈতিক পরিস্থিতিতেও উৎপাদন ও বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই শ্রমজীবীরাই। এক্ষেত্রে সরকারি, বেসরকারি, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক সকল শ্রমিকের জীবন ও জীবিকার সুরক্ষা খুবই প্রয়োজন।

 

করোনাকালে, করোনা পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতিতে শ্রমজীবীদের কথা বিবেচনা করে শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের পক্ষ থেকে শ্রমিকদের আশু ও দীর্ঘমেয়াদী ৯ দফা দাবি উত্থাপন করেছি।

 

বক্তারা আরও বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকরাই দেশের শ্রমজীবীদের প্রায় ৮৮ শতাংশ। তারা অর্থনীতির প্রধান চালিকাশক্তির অন্যতম। কিন্তু তাঁরাই সমস্ত ক্ষেত্রে উপেক্ষিত।

 

তাদের সুরক্ষা, কর্মসৃজনসহ করোনার মত যে কোন দুর্যোগে সহায়তার জন্য বিশেষ স্কিম চালু করতে হবে। বাংাদেশের সকল সেক্টরের শ্রমিক, কর্মচারীদের পক্ষে স্কপ এই ৯ দফা দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

 

বক্তারা বলেন, বিভিন্ন সেক্টরের শ্রমিকদের সকল দাবিকে একসূত্রে গেঁথে একটি বৃহত্তর আন্দোলন গড়ে তোলা আজ সময়ের দাবি। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বাংলাদেশের সকল শ্রমজীবীদের পক্ষে গণতান্ত্রিক শ্রম আইন, বিধিমালা প্রণয়ন, আইএলও কনভেনশন অনুযায়ী সংগঠন করার স্বাধীনতা ও পছন্দ মতো ট্রেড ইউনিয়ন নেতা নির্বাচন করার অধিকার (কনভেনশন ৮৭, ৯৮) কাজ, মজুরি, কর্মক্ক্ষেত্রে নিরাপত্তাসহ ন্যায্য অধিকার প্রতিষ্ঠারআন্দোলন করে আসছে।

 

শ্রমজীবীদের স্বার্থ আর দেশের জনগণের সামগ্রিক স্বার্থ মূলত, এক ও অভিন্ন। দেশের শ্রমজীবীর স্বার্থ রক্ষা করার অর্থই হচ্ছে দেশের সামগ্রিক স্বার্থ রক্ষা করা। এক্ষেত্রে ট্রেড ইউনিয়ন আন্দোলন শক্তিশালী করার কোন বিকল্প নাই। শ্রমজীবীদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য আমরা সকল স্তরের শ্রমজীবীদের প্রতি উদাত্ত আহব্বান জানাই।

 

শ্রমিক নেতৃবৃন্দ খুলনায় রাষ্ট্রীয় পাটকল আন্দোলনে গ্রেফতারকৃত পাটকল রক্ষার সম্মেলিত নাগরিক পরিষদের সদস্য সচিব এস.এ.রশিদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক জনার্দন দত্ত নান্টুসহ সকল নেতা কর্মীর মুক্তির দাবি জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন