Logo
Logo
×

নগর জুড়ে

হোম মেইড কুকিং সার্ভিস প্রশিক্ষন প্রাপ্ত মেয়েদের সনদ বিতরণ

Icon

মন মনিয়া মনি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০৩:৫১ পিএম

হোম মেইড কুকিং সার্ভিস প্রশিক্ষন প্রাপ্ত মেয়েদের সনদ বিতরণ
Swapno

মেয়েদেরকে উদ্যোক্তা মনোভাব ও নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে বেকিং কুকিং হোম মেইড সার্ভিস প্রশিক্ষন প্রদান করছে নারায়ণগঞ্জের পানকৌড়ি কিচেন এন্ড ট্রেনিং সেন্টার। 

গত বুধবার চাষাড়াস্থ লা ভিস্তা রেষ্টুরেন্টে প্রশিক্ষনপ্রাপ্ত শতাধিক মেয়ে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী। প্রশিক্ষন প্রাপ্তরা অনুষ্ঠানে বাসা থেকে তৈরি বিভিন্ন ধরনের খাবার সামগ্রী পরিবেশন করেন। 
 
পানকৌড়ি কিচেন এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক পারভীন আক্তার পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশ্ব মাস্টার শেফ সোসাইটি থেকে বাংলাদেশের প্রথম মাস্টার শেফ হবার গৌরব অর্জনকারী মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ, এক্সিকিউটিভ সেফ আলী আজম, সুপার সেফ নাদিম সরকার, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসেসর তানিয়া শারমিন।
 
সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আইভী বলেন, মেয়েদেরকে স্বাবলম্বী ও উদ্যোক্তা  হিসেবে গড়ে তুলতে সবধরেনর সহযোগীতা করব। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় মেয়েদের জন্য “আঙ্গিনা” নামে একটি  মার্কেট গড়ে তোলা হবে। 

সেখানে মেয়েদের জন্য পার্লার, জিম ও বিভিন্ন ধরনের দোকান থাকবে। এখানে শুধু মাত্র মেয়েরাই  উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠান বা দোকান পরিচালনা করতে পারবে।

মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ বলেন, শেফ হিসেবে মেয়েদের দেশ বিদেশে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। মেয়েদের ট্রেনিং দিতে আমি আবারও নারায়ণগঞ্জে আসব।

ট্রেনিং সেন্টারের পরিচালক পারভীন আক্তার পান্না বলেন, এখানে প্রশিক্ষন নেয়া মেয়েরা বাসায় বসে অনলাইনে অর্ডারের মাধ্যমে এই সব খাদ্য সামগ্রী বিক্রি করে অনেক অর্থ উপার্জন করছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন