Logo
Logo
×

নগর জুড়ে

ট্রাফিক সিগন্যালে বাতি লাগনোর জন্য নাসিককে ডিসির অনুরোধ 

Icon

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ০৯:০৩ পিএম

ট্রাফিক সিগন্যালে বাতি লাগনোর জন্য নাসিককে ডিসির অনুরোধ 
Swapno

নারায়ণগঞ্জের রাস্তায়  লাল, নীল, হলুদ বাতি দেখে নাই ৩০ বছরের কোন ছেলে মেয়ে। নারায়ণগঞ্জে বাইরে গেলে বলতে পারবে এটা কি। তাই এই বিষয় সিটি কপোরেশনকে অনুরোধ করবো ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপনের ব্যবস্থা করার জন্য।


বৃহস্পতিবার(২২ অক্টোবর) দুপুরে জেলাপ্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস (২০২০) উপলক্ষে নারায়ণগঞ্জ মোটরযান মালিক, চালক যাত্রীসহ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জেলাপ্রশসাক মো জসিম উদ্দিন এসব কথা বলেন। এসময় তিনি নারায়ণগঞ্জে ট্রাফিক সিগনালে বাতির ব্যবস্থা নেই বলে নাসিককে এই অনুরোধ করেন।


জেলা প্রশাসক আরো বলেন,একটা ভালো শহরে শতকরা ২৫ ভাগ রাস্তা থাকা দরকার। সেখানে বাংলাদেশের শহরে শতকরা ৫ ভাগের উপর রাস্তা নেই। বাংলাদেশে যত গুলো পরিবহন মালিক আছে তাদের নিজেস্ব গাড়ি রাখার কোন ব্যবস্থা না রেখেই রাস্তায় গাড়ি নামিয়েছে। 


নারায়ণগঞ্জে পুরো শহরে মৌমিতা পরিবহন দখল করে রাখছে। নারায়ণগঞ্জে শহরে যে সকল পরিবহন অনুমতি দেয়া আছে আর যে সকল পরিবহনের অনুমতি নেই তার একটি তালিকা করে টানিয়ে দেন।


পৃথিবীতে কেউ মৃত্যু চায় না তার পরও মৃত্যু বরণ করতে হয়। এ বছর করোনায় মারা গেছে তার সাথেও সড়ক দুর্ঘটনায় অনেক মারা গেছে। নারায়ণগঞ্জের  অনেকে লোক অন্য জেলায় গিয়ে দুর্ঘটনায় মারা গেছে। 


এই ব্যপারে আমাদের কে আরো সচেতন হতে হবে শুধু একা সচেত হলে হবে না। সবাইকে এক সাথে সচেতন হতে হবে।
আমাদের শুধু বক্তিতা আর মিটিং করে শেষ করলে হবে না। চালকদের প্রতি ২ মাস অন্তর অন্তর রিফ্রেশিয়ং জন্য ট্রেনিং অবশ্য দিতে হবে। এটি বাধ্যতামূলক । 


পরিবহন চালককে কখনও উত্যক্ত করা যাবে না। তিনি নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যে পরিবার থেকে আসুক না কেন তাকে সবসময় তার প্রাপ্র সম্মানটুকু দিতে হবে।


জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ বিআরটিসি উদেগ্যে অুনষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহেরা ববি। এসময় অনুষ্ঠানে বিশেষ  অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমনান।


এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ বিআরটিএ এর সহকারী পরিচালক (ইঞ্জি) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, জেলা সড়ক পরিবহন শ্রমিক কমিটির সভাপতি মো. শামসুজ্জামান, নিরাপদ সড়ক চাই (নিসচা) নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা. আল ওয়াজেদুর রহমান, জেলা ট্রাক ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন