Logo
Logo
×

নগর জুড়ে

কোভিড-১৯ মোকাবেলায় অর্থ সহায়তা কার্যক্রম 

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১১:০৩ পিএম

কোভিড-১৯ মোকাবেলায় অর্থ সহায়তা কার্যক্রম 
Swapno

সেভ দ্যা চিলড্রেন ও সিপিডি’র সহায়তায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০, ১৪, ১৫ ও ১৬ নং ওয়ার্ডে কোভিড-১৯ মোকাবেলায় ক্ষতিগ্রস্থ পরিবারকে অর্থ সহায়তা কার্যক্রম এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

বুধবার (২১ অক্টোবর) নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নগরের ৬১৫ উপকারভোগী পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ৪৫০০ টাকা মোবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে প্রান কার্যক্রম অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. শামীম বেপারী, স্বাগত বক্তব্য রাখেন সেভ দ্য  চিলড্রেন-এর উপ -পরিচালক, ডিআরআর এন্ড  সিসিএ, সৈয়দ মতিউল আহসান।

 

অনুষ্ঠানে উপকারভোগী পরিবারকে কোভিড-১৯ মোকাবেলায় অর্থ সহায়তার  পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ রেজাইল করিম, সেভ দ্য চিলড্রেন এর কনসোর্টিয়াম ম্যানেজার শাহনেওয়াজ ওয়ারা ডেপুটি ম্যানেজার ফাতেমা মেহেরুন্নেসা  ও সিনিয়র অফিসার মোঃ মাহফুজুর রহমান সিপিডি’র প্রকল্প সমন্বয়কারী  মোঃ ফজলুল হক ও নারায়ণগঞ্জ প্রতিনিধি কাজী এনামুল কবীর প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন