Logo
Logo
×

নগর জুড়ে

না’গঞ্জে দ্বিতীয় দিনের মত নৌ যান ধর্মঘট পালন

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১০:০২ পিএম

না’গঞ্জে দ্বিতীয় দিনের মত নৌ যান ধর্মঘট পালন
Swapno

দ্বিতীয় দিনের মত নারায়ণগঞ্জে আজও নৌ শ্রমিকরা নৌ ধর্মঘট অবস্থান কর্মসূচি পালন করেছে। এসময় নৌযান শ্রমকিদের নেতারা দাবি করেন আমাদের দীর্ঘ দিনের ১১ দফা দাবি জানিয়ে আসছি। তারা আমাদের দাবি পূরণের ব্যপারে কোন ধরণে সিদ্ধান্ত দিচ্ছে না। 


তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিনের মত আমাদের ধর্মঘট করেছি। আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। 
বুধবার (২১ অক্টোবর) সকালে নগরির ৫নং ঘাট এলাকায় নৌ ধর্মঘট   চলাকালে নৌযান শ্রমিকরা এসব কথা বলেন। 


তারা আরো বলেন, গতকাল এই বিষয় তাদের সাথে বসলে তারা আমাদের দাবি প্রত্যাখান করে আমাদেরকে হুমকি দিয়েছে। তারা আমাদের বেতন, খাবারে টাকা দেয়া বন্ধ করে দিবে। 

 

আমরা নিজেদের টাকা দিয়ে খাবার খাই যা মালিক দেয় না। দেশের সব জায়াগা থেকে শ্রমিকরা এই দাবি আদায়ের জন্য এক হয়েছে।আমরা প্রয়োজনে নৌ পথে জাহাজ রেখে সড়ক পথে আন্দোলন করবো। এই আন্দোলন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে। 

 

ধর্মঘটে নেতৃত্ব দিচ্ছেন নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবুজ শিকদার। এছাড়া তারা ৫ নং ঘাট এলাকায় বিক্ষোভ সমাবেশ করে সমাবেশে শেষে একটি মিছিল বের করে । 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন