নগরীতে গামের্ন্টস শ্রমিক ফ্রন্ট’র মানববন্ধন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ০৮:২৭ পিএম
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট’র সহসভাপতি জনাদর্ন দত্ত নান্টুসহ পাটকল আন্দোলনে গ্রেফতারকৃত নেতাদের মুক্তি ও শ্রম আইনের শ্রমিক স্বার্থ বিরোধী ধারা সমূহ বাতিলের দাবিতে মানববন্ধ করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।
বুধবার (২১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন শেষে শহরে মিছিল বের করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ বলে, অথচ স্বাধীনতার আগের পাটকলগুলোসহ কল-কারখানাগুলো আজও ডিজিটাল হতে পারে নাই।
বিশ্বে প্লাস্টিক বন্ধ করার ঘোষণা দেয়ার পর প্রায় ২৮ টি দেশে প্লাস্টিক বন্ধ করা হয়েছে। অপরদিকে আমাদের দেশের পাটমন্ত্রী’র প্লাস্টিকের সকল ধরণের ব্যবসা রয়েছে।
সরকারি পাটকলগুলোকে বেসরকারি করে জনগনের টাকা লুট-পাট করার একটি নীল নকশার পরিকল্পনা করছে। এই নীল নকশার বিরুদ্ধে শ্রমিকদের পাশে দাড়িয়ে শ্রমিকদের ন্যয্য অধিকারের জন্য যখন জনাদর্ন দত্ত নান্টুসহ অনেক নেতা কর্মী কথা বলেন।
তখন তাদের উপর লাঠি চার্জসহ শ্রম আইনের ১২,১৩(১),১৬,২০,২৩,২৭ ধারায় মামলা করা হয়। আমরা অবিলম্বে সকল নেতা কর্মীর মুক্তি ও শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম আইনের ধারাসমূহ বাতিলের দাবি জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, যাদেরকে টাকা দিচ্ছেন তারা সেই টাকায় বিদেশে বাড়ি-গাড়ি, জায়গা-সম্পত্তি করে সেকেন্ড হোম করছে। আর শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য হামলা মামলার শিকার হচ্ছে।
দেশে আজকে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তাই সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ হতে আমরা বলতে চাই, এই ধরণের শ্রম বিরোধী ব্যবস্থা নিয়ে অতীতে কোন সরকার টিকে থাকতে পারে নাই। সরকার শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য শ্রম আইন তৈরি করেছে।
শ্রমিকদের পক্ষে না থোকে মালিকদের পক্ষ নিয়েছে। আমরা এই শ্রমিক বিরোধী আইন বাতিলের দাবি জানাচ্ছি।
এসময় বক্তব্য রাখেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম মাহামুদ, রি-রোলিং মিলস শ্রমিক ফ্রন্ট কমিটির সাধারণ সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, দপ্তর সম্পাদক এস এম কাদির


