Logo
Logo
×

নগর জুড়ে

চাষাড়ায় ছোরাসহ কিশোরগাংয়ের ৪ সদস্য আটক

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১১:৩৭ পিএম

চাষাড়ায় ছোরাসহ কিশোরগাংয়ের ৪ সদস্য আটক
Swapno

শহরের চাষাড়া থেকে ছোরাসহ কিশোরগাংয়ের ৪ সদস্য আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- এম ডি প্রিন্স (২৪), অনিক মিয়া (২৫), রাব্বী (২৩) ও সাগর রায়হান (২৫)।

 

এ সময় তারা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মোবাইল চুরির অভিযোগ দিয়ে শান্ত ইসলাম সাগর (২৪) নামে এক যুবককে মারধর করছিলো। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে একটি একটি চাকু (সুইচ গিয়ার) উদ্ধার করা হয়। 


এদিকে আহত শান্তকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে  গাজীপুর জেলার কাপাসিয়া এলাকার সিকান্দার আলীর ছেলে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।


মারধরের শিকার শান্ত জানায়, তাকে চাষাঢ়ার লুৎফা টাওয়ারের সামনে থেকে মিথ্যা অপবাদ দিয়ে মারধর করতে করতে চাষাঢ়ায় নিয়ে আসা হয়।


নারায়ণগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, চাষাঢ়া শহীদ মিনারের সামনে শান্ত ইসলাম সাগর নামে এক যুবককে মোবাইল চুরির অভিযোগে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করছিল। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে।


সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত চারজন শহরের চাষাড়া এলাকার কিশোর গ্যাংয়ের দুর্ধর্ষ সক্রিয় সদস্য। তারা এই এলাকা দাবড়িয়ে বেড়াতো।


ওসি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হবে। এ কিশোর গ্যাংয়ের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন