শারদীয় দূর্গাপূজায় জাগো হিন্দু পরিষদের সচেতন মূলক দিকনির্দেশনা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১০:৪৩ পিএম
শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জাগো হিন্দু পরিষদের সচেতন মূলক বার্তা ও পূজা মন্ডব গুলোতে সামাজিকদূরত্ব মেনে চলার দিকনির্দেশনা মেনে চলার অনুরুধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২০ অক্টোবর ) দুপুর ২টায় নগরীর নিমতলা এলাকায় নাসিকের ৩য় তলা ভবনের এ আলোচনা করা হয়।
সংগঠনটির সচেতন মূলক বার্তা হল-
দুর্গাপূজা কিছু অত্যাবশ্যকীয় বিষয় তা হল প্রতিমা হবে সজ্জায় এবং অবয়বে মায়ের মত ,প্রতিমা পেছনের অংশ সম্পন্ন রং করতে হবে
দুর্গাপূজায় অতিমাত্রায় শব্দ দূষণ ,ডি জে ও মদ পান করা সম্পূর্ণভাবে নিষেধ
কোন বকাটে যেন কোন মা -বোনদের সমস্যা করতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে
মন্দির প্রাঙ্গন হবে নেশামুক্ত
প্রতিটি পূজা কমিটির ব্যয় কমিয়ে একটি গরিব ও অসহায় হিন্দু পরিবারকে স্বাবলম্বী করতে সহায়তা করুন
পাশাপাশি দুইটি পূজামণ্ডপের মধ্যে প্রতিযোগিতা বন্ধ করতে হবে
মন্দিরে হবে শুধু আরতি নাচ
মন্দির রক্ষার দায়িত্ব শুধু সিকিউরিটি বাহিনীর নয় সকলের এবং আপনার প্রতিটি সন্তানকে ধর্মীয় শিক্ষা দিন।
এ সময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা জাগো হিন্দু পরিষদের সভাপতি কৃষ্ণ দাস কাজল,সহ-সভাপতি অজয় সূত্রধর,সঞ্জীবন মন্ডল,অসীম কুমার রায়, চন্দন দে ,সাধারণ সম্পাদক সুজন দাস, যুগ্ন-সম্পাদক অভিরায়, সাংগঠনিক সম্পাদক সুমিত রায়, জেলা কমিটির পলাশ বিশ্বাস,জনি ভৌমিক ,মহানগর প্রতিনিধি উজ্জ্বল ঘোষ,রূপগঞ্জের আহবায়ক সবুজ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।


