Logo
Logo
×

নগর জুড়ে

হামলা ও গ্রেফতার করে পাটকল রক্ষার আন্দোলনকে দমানো যাবে না

Icon

সংবাদ বিজ্ঞপ্তি 

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১০:৩৭ পিএম

হামলা ও গ্রেফতার করে পাটকল রক্ষার আন্দোলনকে দমানো যাবে না
Swapno

বন্ধকৃত রাষ্ট্রীয় পাটকল চালুর দাবিতে আন্দোলনে খুলনায় পুলিশের হামলা ও সিপিবি’র নেতা এসএ. রশিদ, বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু, গণসংহতি আন্দোলনের নেতা ওলিয়ার রহমানসহ ১৪জন নেতাকর্মীর গ্রেফতারের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সিপিবির জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদের সমন্বয়ক নিখিল দাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি মাহমুদ হোসেন, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, বিমল কান্তি দাস প্রমুখ।
 
গামাবেশে বক্তারা বলেন, বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল চালুর দাবিতে রাজপথ অবরোধ কর্মসূচি পালনকালে খুলনায় পুলিশ বেপরোয়া আক্রমণ চালায়। 

পুলিশ শুধু রাজপথে আন্দোলনকারীদের উপর হামলা চালায়নি ইস্টার্ন মিলের শ্রমিক কলোনিতে প্রবেশ করে নারী ও শিশুর উপরও আক্রমণ চালায়। এতে শতাধিক শ্রমিক আহত হয়। পুলিশ সিপিবির নেতা এসএ রশিদ, বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু, গণসংহতি আন্দোলনের নেতা ওলিয়ার রহমানসহ ১৪জন নেতাকর্মীকে আটক করে।
 
বক্তারা আরও বলেন, হামলা, নির্যাতন, গ্রেফতার করে পাটকল রক্ষার আন্দোলন দমানো যাবে না। যেখানে বিশ^ব্যাপী পাটের চাহিদা বাড়ছে। সেখানে সরকারের এ ধরণের সিদ্ধান্ত আত্মঘাতি। 

২৫টি পাটকলের যন্ত্রপাতি ও জমির প্রায় ২৫ হাজার কোটি টাকা লুটপাটকারীদের হাতে তুলে দেয়ার জন্য সরকার এ আয়োজন করেছে। সরকার ১০ হাজার কোটি টাকার যে লোকসানের অযুহাত দেখিয়ে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলি বন্ধ করে দিয়েছে তার দায় শ্রমিকের নয়, এর দায় বিজেএমসি ও পাট মন্ত্রণালয়ের। 

যেখানে মাত্র ১২শ কোটি টাকা বরাদ্দ করলে পাটকলগুলো আধুনিকায়ন করে লাভজনক করা যায়, সরকার সে দিকে না গিয়ে বন্ধ করার জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করে। নেতৃবৃন্দ অবিলম্বে বন্ধকৃত পাটকল চালু ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন