Logo
Logo
×

নগর জুড়ে

সাংবাদিক ইলিয়াস হত্যার বিচারে দাবিতে মানববন্ধন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১০:৫০ পিএম

সাংবাদিক ইলিয়াস হত্যার বিচারে দাবিতে মানববন্ধন
Swapno

দৈনিক বিজয় পত্রিকার সাংবাদিক ইলিয়াস হত্যাকান্ডে সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার ( ১৯ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জাতিয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা ও ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশ যৌথ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এসময় মানববন্ধনে বক্তরা বলেন, এই পর্যন্ত সারাদেশে যতো সাংবাদিক নির্যাতন ও হত্যা হয়েছে একটিও বিচার হয়নি। যদি একটিরও সঠিক বিচার হতো তাহলে আর কোর সাংবাদিককে এভাবে হত্যা করার সাহস পেতো না। আমারা আজকে এই মানববন্ধন থেকে সাংবাদিক ইলিয়াস হোসেনসহ সকল সাংবাদিক হত্যাকারীদের দ্রুত বিচারের কার্যকরের দাবি জানাচ্ছি।

 

তারা আরোও বলেন,  সাংবাদিক ইলিয়াস হত্যার সাথে জড়িত  ৩জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৫ জনকে কেন ধরা হচ্ছে না। এখানে যে ৩জনকে ধরা হয়েছে তাতে প্রশাসনের কোন কৃতিত্ব নেই। কেননা এই ৩ জনকে সাধারণ লোকজন ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আমরা আজ সাংবাদিক ইলিয়াস হত্যার বিচারে দাবিতে রাজপথে নেমেছি।

 

এরচেয়ে ভীতিকর অবস্থা আর কি হতে পারে। সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক। অথচ এই বিবকে হত্যার জন্য সন্ত্রাসীরা উঠে পরে লেগেছে। জীবননাশের হুমকি দেয়া হচ্ছে।  আমরা প্রশাসনকে অনুরোধ করবো আগামী ৪৮ ঘন্টার মধ্যে বাকি আসামিদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু ,দৈনিক বিজয়ের নির্বাহী সম্পাদক আনোয়ারুল হক, সাংবাদিক শেখ  আরিফ , মোখলেসুর রহমান, নাট্যকর্মী মো. মহিউদ্দিন খোকন. শফিউল আলম প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন