Logo
Logo
×

নগর জুড়ে

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পলাশ অনুসারীদের আনন্দ র‌্যালী

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১০:৪৭ পিএম

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পলাশ অনুসারীদের আনন্দ র‌্যালী
Swapno

প্রখ্যাত শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশকে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় পূণার্ঙ্গ কমিটির প্রথম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়ে শহরের আনন্দ ‌র‌্যলী করেছে শ্রমিকেরা।

 

সোমবার ( ১৯অক্টোবর) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফতুল্লার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে ব্যানার ফেস্টুন ও লাল পতাকায় সু-সজ্জিত হয়ে শহরের আনন্দ র‌্যালি বের করেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা । র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

 

আনন্দ র‌্যালিতে এ সময়ে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস.এম হুমায়ুন কবির, ইউনাইটেড ফেডারেশন অব গামের্ন্টস ওয়ার্কাস নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, নারায়ণগঞ্জ জেলা ব্যাটারি চালিত ইজিবাইক (অটো রিক্সা) মালিক শ্রমিক সমিতির যুগ্ম আহবায়ক আজিজুল হক প্রমুখ

 

প্রসঙ্গত, গত রোববার (১৮ অক্টোবর) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়াদুল কাদের স্বাক্ষরিত চিঠিতে জাতীয় শ্রমিক লীগের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। সেখানে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংাগঠনিক সম্পাদক পদ পেয়েছেন শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ।

তিনি জাতীয় শ্রমিক লীগের পূর্বের কমিটির শ্রম ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব পালন করেছেন।

 

 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন