Logo
Logo
×

নগর জুড়ে

কাজিম উদ্দিনের সফলতায় ব্যাংক ফেডারেশনের শোকরানা দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১০:২৪ পিএম

কাজিম উদ্দিনের সফলতায় ব্যাংক ফেডারেশনের শোকরানা দোয়া
Swapno

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সাবেক সভাপতি কাজিম উদ্দিনকে কেন্দ্রীয় শ্রমিকলীগের আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় প্রধামন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

১৯ অক্টোবর সোমবার বিকেলে নগরীর কালিরবাজার সংলগ্ম অগ্রনী ব্যাংক শাখায় জেলা ব্যাংক ফেডারেশন কর্মচারীর উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় জেলা ব্যাংক ফেডারেশনের সভাপতি আবদুল কাদির বলেন, আমাদের প্রিয় নেতা শামীম ওসমান কাজিম ভাইকে তার দক্ষ নেতৃত্বের কারণে মহানগর শ্রমিকলীগ থেকে নিয়ে বন্দর থানা আওয়ামীলীগের সেক্রেটারি বানিয়েছেন। শুক্কুর মাহমুদ ভাই চলে যাওয়ার পর শামীম ওসমানের নির্দেশে তিনি আমাদের হাল ধরেছেন। তার গাইড লাইনে জেলা মহানগর শ্রমিকলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। 

 

তিনি আরো বলেন, কেন্দ্রীয় শ্রমিকলীগের কমিটিতে কাজিম ভাইকে অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রমিকলীগের রাজনীতিকে কাজিমউদ্দিন প্রধানের অবদানের কারণে কেন্দ্র আজ তাকে সম্মানিত করেছে। আমরা তার নেতৃত্বে শ্রমিকলীগকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর আমাদের আরেক অভিভাবক সাংসদ শামীম ওসমান যে কমিটিতে হাত দিয়েছে সেই কমিটি এগিয়ে গেছে। আমরা তার পরামর্শে এগিয়ে যেতে চাই। 

 

নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন বলেন, শ্রমিকলীগের রাজনীতিতে কাজিম উদ্দিনকে যেমন আমাদের দরকার ঠিক তেমনি সাংসদ শামীম ওসমানকে আমাদের প্রয়োজন। তাদের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। 

 

এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সহ সভাপতি মোখলেসুর রহমান, যুগ্ন সম্পাদক মজিবুর রহমান, মহানগর শ্রমিক লীগের সহ সভাপতি আলী হোসেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল, এসি আই ফার্মাসিটিক্যাল সভাপতি জাহাঙ্গীর সহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন