হাসিনা রহমান সিমুর উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৮:৪২ পিএম
আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান অটিজম জননী আওয়ামী শ্রমিক লীগ নেত্রী হাসিনা রহমান সিমুর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন পালিত হয়েছে।
রোববার (১ অক্টোবর) শহরের সায়েম প্লাজার তৃতীয় তলায় ইডেন থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়ে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয় । এবং ৭৫ এর সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা করে পরিচালনা করা হয়।
এ সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে হাসিনা রহমান সিমু বলেন, যদিও আমরা শেখ রাসেলকে বাঁচাতে পারিনি কিন্তু তিনি আমাদের ভালবাসার অশ্রুতে সঞ্জীবিত থাকবেন চিরকাল।
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম। মানবিক চেতনা সম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক বিয়োগ বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ।
জলি রহমানের পরিচালনায় আসমা বেগমের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন- শ্রিপা পোদ্দার, শিউলি রানী, লক্ষ্মী সরকার, দীপা রানী,সোনিয়া, হালিমা, নাজমা,পলি, নাসিমা, ঝুমু, অঞ্জনা, রুমা, লিপি, আখলিমা, শিলা, মায়া, রজিনা, রোকেয়া, জীবন নেসা, বন্যা, শাহনাজ, অন্তর পোদ্দার, নাসিমা, বিদু, সাজেদা প্রমুখ।


