Logo
Logo
×

নগর জুড়ে

শেখ রাসেলের জন্মদিনে শিশুদের সঙ্গে কেক কাটলেন ডিসি জসিম উদ্দিন

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৭:১১ পিএম

শেখ রাসেলের জন্মদিনে শিশুদের সঙ্গে কেক কাটলেন ডিসি জসিম উদ্দিন
Swapno

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের সঙ্গে কেক কাটলেন  ডিসি মো. জসিম উদ্দিন। 

রবিবার (১৮ অক্টোবর) বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন উপলক্ষে এ কেক কাটেন। 

এর আগে অনুষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৭ জন বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয় । 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেবেকা সুলতানা এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা, (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম, উম্মে সালমা নাজনীন তৃষা, নারায়ণগঞ্জ জেলা শিশু একাডেমির কর্মকর্তা ইসরাত জাহান প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন