Logo
Logo
×

নগর জুড়ে

শহরে মোটরসাইকেলের উপর বিশেষ অভিযান : মামলা ১৫

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৭:০২ পিএম

শহরে মোটরসাইকেলের উপর বিশেষ অভিযান : মামলা ১৫
Swapno

অবৈধ ও ফিটনেসবিহীন মোটরসাইকেল রোধে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের নির্দেশক্রমে ট্রাফিক পুলিশ মোটরসাইকেলের উপর বিশেষ অভিযান পরিচালনা করে ১৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

 

রোববার ( ১৮ অক্টোবর ) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের চাষাড়া ট্রাফিক পুলিশ এ অভিযান পরিচালনা করে মোটরসাইকেলের ফিটনেস, প্রয়োজনীয় কাগজপত্র , চালকের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না পরায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ।

 

এবিষয়ে চাষাড়া ট্রাফিক পুলিশ বক্সের টিআই বিশ্বজিৎ চন্দ্র দাস বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে অবৈধ মোটরসাইকেলের উপর সপ্তাহ ব্যাপী বিশেষ এ অভিযানে শুরু করা হয়েছে ।

 

অভিযানের চতুর্থ দিনে মোটরসাইকেলের ফিটনেস, লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স চেক ও হেলমেট না পরায় ১৫টি মোটরসাইকেল এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় । মোটরসাইকেলের উপর আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

এদিকে অভিযান চলাকালীন সময়ে মোটরসাইকেলে চালক ব্যতীত একজনের বেশী আরোহী, চালক ও আরোহী উভয়েই সঠিকভাবে হেলমেট ব্যবহার না করা, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানো, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, উচ্চ শব্দ সৃষ্টিকারী সাইলেন্সর ব্যবহার করে পরিবেশ দূষণ করা, মোটরসাইকেলের লুকিং গ্লাস খোলা এবং উল্টোপথে গাড়ি চালানোর অপরাধে শহরের বিভিন্ন স্থানে সড়ক পরিবহন আইন/২০১৮খ্রি. অনুযায়ী প্রসিকিউশন দাখিল করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন