১৭ নং ওয়ার্ডে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পুলিশের সমাবেশ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০৯:৩৬ পিএম
সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ করেছে নারায়ণগঞ্জ বিট পুলিশিং এলাকাগুলোতে।শনিবার ১৭ অক্টোবর সকাল ১০টায় সারাদেশের মত একযোগে নারায়ণগঞ্জ সদর থানার আয়োজনে বিট পুলিশিং সভায় র্যালী নিয়ে যোগদেন নাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু।
সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।
এসময় ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহবান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করা হয়। সে সময় স্লোগান দেয়া হয় "পুলিশ জনতা ভাই ভাই, ধর্ষনের বিচার চাই"
দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ। দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে পুলিশ।
সেই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, পরিদর্শক (অপারেশন ) আব্দুল হাই প্রমূখ।


