Logo
Logo
×

নগর জুড়ে

আইন করলেই ধর্ষণ বন্ধ হবে না: রফিউর বাব্বী

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০৮:৩৩ পিএম

আইন করলেই ধর্ষণ বন্ধ হবে না: রফিউর বাব্বী
Swapno

সারাদেশে অভ্যাহত প্রতিবাদের মুখে সরকার (১৩ অক্টোবর) ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আইন প্রনয়ণ করেছে। আইন করলেই ধর্ষণ বন্ধ হবে না। ইতিপূর্বে ধর্ষণের কারণে সাতটি ধারায় মৃত্যুদণ্ডের আইন ছিল, কিন্তু তা কখনো কার্যকর করা হয় নাই।

 

আইনটি কার হাতে, কে এর প্রয়োগ করবে সেইটিই গুরুত্বপূর্ণ। ১৯৯৮ সালে জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মানিক ধর্ষণে সেঞ্চুরি করে আনুষ্ঠানিক ভাবে উৎসব করে ঘোষণা দিয়েছিল।

 

সারাদেশে তখন প্রতিবাদের ঝড় উঠলেও মানিকের বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। তাকে শুধু মাত্র বিশ^বিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছিল।

 

শনিবার (১৭ অক্টোবর) সকালে প্রেসক্লাবের সামনে  ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড, বিচার জবাবদিহিতা ও কার্য্যকর নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার দাবিতে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি মানববন্ধন সন্ত্রাস নির্মূল কমিটির আহবায়ক রফিউর রাব্বী এসব বলেন

 

 তিনি আরো বলেন,ইতি মধ্যে আমাদের আইনে ধর্ষণের ৭ টি কারণে মৃত্যু দন্ড রয়েছে। আইনমন্ত্রী বলছেন মৃত্যুদণ্ড আইন করায় এখন আর ধর্ষণ হবে না। এইটি একটি রাজনৈতিক প্রতারণা।

 

ধর্ষককে পাঁচবার মৃত্যুদণ্ড দেয়া হলেও তাকে পাঁচবার ফাঁসিতে ঝোলালেও ধর্ষণ বন্ধ হবে না। যতদিন না আইনের সঠিক বাস্তবায়ন হবে, বিচারহীনতার এ তামাশা বন্ধ হবে।

 

আইন থাকার পরেও গত দশ বছরে ধর্ষণে মামলার নিস্পত্তি হয়েছে মাত্র ৩.৪৫ শতাংশ, শাস্তির হার ০.৩৪ শতাংশ। দীর্ঘসূত্রতা, ধর্ষকের রাজনৈতিক পরিচয়, প্রভাব-প্রতিপত্তি ও ক্ষমতার কারণে নির্যাতিতাদের অধিকাংশই মামলা থেকে সরে আসেন। আইনের সঠিক প্রয়োগ হলে বিদ্যমান আইনেই ধর্ষণ বন্ধ করা যেত।

 

তিনি বলেন, ধর্ষকের সাথেসাথে তাদের পেছনের রাজনৈতিক গডফাদারদের আইনের আওতায় আনতে হবে, থানায় মামলা নেয়ার সময় যে সমস্ত পুলিশ কর্মকর্তা মামলাকে দুর্বল করার জন্য ভূমিকা রাখেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে, দ্রুতবিচার আদালতে মামলা নিস্পত্তি করতে হবে।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ কমিটির সভাপতি এড. এবি সিদ্দিকি ও  ছিলেন জহিরুল হকের সঞ্চলনায় উপস্থিত ছিলেন-উদীচী’র জেলা সভাপতি জাহিদুল হক দীপু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহ সভাপতি ধীমান সাহা জুয়েল, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, আমরা নারায়ণগঞ্জবাসীর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, সিপিবির জেলা সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা সংগঠক আবু নাইম খান বিপ্লব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ন্যাপের জেলা সম্পাদক এড, আওলাদ হোসেন, নাগরিক কমিটির অর্থ সম্পাদক আবদুল হাই, সদস্য এড. অজয় কিশোর মোদক, নূর হোসেন মোল্লা, লোকমান হোসেন, মরিয়ম কল্পনা ও সামাজিক সংগঠন সমমনার সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন