Logo
Logo
×

নগর জুড়ে

১৮ নং ওয়ার্ডে ধর্ষণ ও নারী নির্যাতন`র বিরুদ্ধে পুলিশের সমাবেশে

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০৭:৩৫ পিএম

১৮ নং ওয়ার্ডে ধর্ষণ ও নারী নির্যাতন`র বিরুদ্ধে পুলিশের সমাবেশে
Swapno

সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সমাবেশ  করেছে নারায়ণগঞ্জ বিট পুলিশিং এলাকাগুলোতে ।

 

শনিবার ১৭ অক্টোবর সকাল ১০টায়  সারাদেশের মত একযোগে নারায়ণগঞ্জ সদর থানার আয়োজনে বিট পুলিশিং সভায় র‍্যালী নিয়ে যোগদেন নাসিক ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো: কবির হোসাইন।

 

সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

 

এসময় ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহবান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করা হয়। সে সময়  স্লোগান দেয়া হয় "পুলিশ জনতা ভাই ভাই, ধর্ষনের বিচার চাই"

 

দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ। দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে পুলিশ।

 

সেই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, পরিদর্শক (অপারেশন ) আব্দুল হাই,১৮ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি হাজ্বী নেওয়াজ উল্লাহ সহ প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন