হিন্দু মহাজোট মহানগরের উদ্যোগে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ০৭:১৪ পিএম
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হতদরিদ্র কর্মহীন অসহায় মানুষদের মাঝে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
শুক্রবার ( ১৬ অক্টোবর ) বিকেলে শহরের নিতাইগঞ্জস্থ শ্রী শ্রী বলদেব জিউর আখড়া শিব মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
বাংলাদেশ হিন্দু মহাজোট মহানগরের সভাপতি খোকন সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শোভন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির মহাসচিব এড. গােবিন্দ চন্দ্র প্রামাণিক,বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শংকর কুমার সাহা,জেলা জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের সভাপতি পরেশ চৌধুরী,কেন্দ্রীয় হিন্দু মহাজোটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রদীপ পাল, মহিলা সম্পাদিকা এড. প্রতীভা বাকচী,বাংলন্দেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজেক কৃষ্ণ বল,সাধারণ সম্পাদক সজিব কুন্ড ।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নয়ন সাহার সার্বিক তত্ত্বাবধানে এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর কমিটির দপ্তর সম্পাদক মানিক দাস,ধর্ম বিষয়ক সম্পাদক সত্যজিৎ পাল সাধু প্রমুখ ।


