Logo
Logo
×

নগর জুড়ে

২নং রেল গেইট এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ১১:২২ পিএম

২নং রেল গেইট এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার
Swapno

নগরীর ২নং রেল গেইট এলাকার বঙ্গবন্ধু চত্ত্বর থেকে সায়েম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ‘পিবিআই এর বিশেষ সফটওয়্যারের সাহায্যে ওই অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত হয়। 

 

তার নাম সায়েম। সে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল এলাকার ছায়েদ খানের ছেলে। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

 

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় থানায় জিডি করা হয়। নিহতের শরীরের কোথাও কোন জখমের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরো জানান, ‘পিবিআই এর বিশেষ সফটওয়্যারের সাহায্যে ওই অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত হয়।  তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে ময়নাতদন্তের পর জানা যাবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন