আগামীতে চেয়ারম্যান না হলেও উন্নয়নে বেচেঁ থাকতে চাই : আনোয়ার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৯:৪৮ পিএম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, ছোট বেলায় এই সাধুনাগ মহাশয় মাঠে খেলাধুলা করতাম, ক্লান্ত হয়ে আশ্রমে ঘুমিয়ে পড়তাম। পাশে একটি পুকুর ছিলো, খেলাধুলা শেষে ওখানে দলবেধেঁ গোসল করতাম।
আজ আমি ধন্য যে, এই ছোট বেলা স্মৃতিময় স্থানে আমি ক্ষুদ্ধ মানুষ উন্নয়নের কাজ করতে পেরে। সারাজীবন রাজনীতি করেছি, অধিকার আদায়ে মানুষদের নিয়ে কাজ করেছি। নিজের দলের অন্যায় বিরুদ্ধে কথা বলতে পিছু হটেনি। সাহস করে প্রতিবাদ জানিয়েছি, সেখানে নিগৃহিত হয়েছি।
তারপরও বার বার মানুষের কল্যাণে কাজ করার জন্য জনপ্রতিনিধি হওয়ায় চেষ্টা করেছি। রাজনীতি করলে মানুষের ধারণা হয় তার মনে হয় টাকা-পয়সা দরকার। জনপ্রতিনিধি হওয়া ইচ্ছা ছিল মানুষের কল্যাণে কাজ করবো।
বার বার জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করতে গিয়ে যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। তখন আল্লাহ অশেষ রহমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার হাসপাতালের শয্যাপাশে মোবাইলে জানিয়ে দেয় ‘তোমাকে চেয়ারম্যান হিসেবে আওয়ামীলীগের মনোয়ন দিয়েছি’। প্রধানমন্ত্রী ছাত্র জীবনে সেই ইউনিভার্সিটি থেকে আমাকে ছোট আনোয়ার হিসেবে ডাকতেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি নিয়ে তিনি বলেন, ছাত্র জীবনে তার সাথে দেখাকালে বঙ্গবন্ধু বলেছিলেন ‘সত্যিকারে লেখাপড়া করে জ্ঞান অর্জন করে মানুষদের ভালবাসা শিখ, মানুষের কল্যাণে কাজ করো’। সেই তার কথা মত রাজনীতি ও মানুষের কল্যাণ করে যাচ্ছি।
জেলা পরিষদের উন্নয়ন নিয়ে আনোয়ার বলেন, আজ জেলা পরিষদের দায়িত্ব নিয়ে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ধর্মের পাশে দাড়িয়ে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। পাশাপাশি রাস্তা-ঘাট, স্কুল-কলেজের সংস্কার ও নির্মাণ করে যাচ্ছি। আমি দেওভোগ মাদ্রাসার ছাত্র, সেখানে নতুন ভবনের কাজ শুরু করেছি। ইতিমধ্যে রামকৃঞ্চ মিশনে নতুন ভবনের কাজ চলমান রয়েছে।
তারাপদ আশ্চার্য সাধুনাগ মহাশয় মন্দিরের সংস্কারের মাধ্যমে নতুনভাবে করে দেয়ার অনুরোধ জানিয়েছে। তার সেই ইচ্ছা মতে জেলা পরিষদের মাধ্যমে করতে পেরে অবশ্যই আমি ধন্য। সাধুনাগ মহাশয় মন্দিরের এই উদ্বোধনী অনুষ্ঠানে অনেকে থাকার কথা ছিলো, কিন্তু অনেকে দেখতে পাচ্ছি না।
তারা আসা উচিত ছিল, এখানে সাধুনাগ মহাশয় মন্দির কমিটির সভাপতি সহ অনেকে আসে নাই। তারা কেনো আসে নাই, আমার জানা নাই। আমি বলতে চাই, তারা উন্নয়নের সাথে নয় ব্যক্তি স্বার্থে পাশে থাকে।
জেলায় অনেক মন্দির-আশ্রমের অনেক উন্নয়ন দরকার, কিন্তু কোন নেতা আমার কাছে যায়নি। বরং আমি খোজে উন্নয়নের প্রকল্প তুলে দিচ্ছি। রামকৃঞ্চ মন্দির ও শশ্মান থেকে তাদের কমিটির তাদের প্রকল্প তুলে ধরেছিল, তাদের চাহিদা পূরণ করে দিছি।
মানুষ আমরা সৃষ্টিকর্তা বিভিন্ন নামে ডাকি, কিন্তু আমরা সবাই মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জেলা পরিষদ জেলা জুড়ে উন্নয়নের কাজ করে যাচ্ছি, করে যাবো। আগামীতে যদি চেয়ারম্যান নির্বাচিত নাও হয়, তাহলে বর্তমানে এই উন্নয়নের মাধ্যমে আপনাদের মধ্যে বেচেঁ থাকতে চাই।
বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকাল ৪টায় নারায়ণগঞ্জ সদর উপজেলারর দেওভোগ নাগবাড়িস্থ সাধুনাগ মহাশয় আশ্রমের সমাধী মন্দির (শ্রী দূর্গাচরণ নাগ মহাশয় ও তার সহধর্মিনী শরৎ কামিনী দেবী) উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন।
রামকৃঞ্চ মিশন মন্দিরের স্বামী একনাথনন্দ মহাশয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শরৎ কামিনী দেবী’র স্বজন অতিরিক্ত সচিব অজিত ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বাচচু, জেলা পরিষদের প্রকৌশলী ওয়ালি উল্লাহ, ট্রাষ্টের সাবেক সদস্য পরিতোষ কান্তি সাহা, মন্দিরের সেক্রেটারী তারাপদ আশ্চার্য্য, সাংগঠনিক সম্পাদক লিটন পাল, ননী কুমার সাহা, ছানোয়ার হোসেন ও নান্টু দা প্রমুখ। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে এই মন্দিরের কাজ সম্পন্ন করা হয়।
এর আগে সাধুনাগ মহাশয় মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রশংসা করে উপস্থিত নেতৃবৃন্দরা।


