নাসিক ১৫নং ওয়ার্ডে হাত ধোয়া কর্মসূচী পালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৫:২৯ পিএম
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে নাসিক ১৫নং ওয়ার্ডের উত্তর র্যালীবাগানে হাত ধোয়া কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ও সেভ দ্যা চিলড্রেন (সিপিডি)’র সহযোগিতায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিশনার অসিত বরণ বিশ্বাস।
সাবান দিয়ে হাত ধোয়া প্রসঙ্গে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিপিডি’র জেলা প্রতিনিধি কাজী এনামুল কবীর, ১৫নং ওয়ার্ড সচিব আবুল কালাম, স্থানীয় পঞ্চায়েত নেতা সুধীর দাস, দীপক দাস, সিডিসি সভানেত্রী শাহানাজ বেগম, আনন্দ চৌধুরী, বিজয় দাস, হানিফ, হোসেন, পিংকী চৌধুরী, অনিতা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে অসিত বরন বিশ্বাস বলেন, এ আয়োজনের মূল লক্ষ্য দেশের মানুষের পরিস্কার পরিচ্ছন্নতার জন্য হাত ধোয়ার আওতায় নিয়ে আসা এবং সচেতনতা বৃদ্ধি করা।
কারণ সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস করতে পারলে ডায়রিয়া, নিউমোনিয়াসহ ২০টি রোগের হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকে। তিনি বলেন, মনে রাখতে হবে “পরিস্কার হাত-জীবন বাঁচায়”।
বিশ্বব্যাপী কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে দিবসটি অত্যন্ত তাৎপর্য বহন করে। তাই শিশুদের ছোট বেলা থেকেই মলমূত্র ত্যাগের পর ও খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে হবে।


