Logo
Logo
×

নগর জুড়ে

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে না’গঞ্জ ছাত্রলীগের আনন্দ র‌্যালী

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ০৬:১২ পিএম

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে না’গঞ্জ ছাত্রলীগের আনন্দ র‌্যালী
Swapno

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদন্ডের বিধান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শহরের ‘আনন্দ র‌্যালী’ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ।

 

বুধবার (১৪অক্টোবর) বিকেল তিনটার দিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের চাষাড়া বালুর মাঠে এস জড়ো হতে থাকে।

 

পরে জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে শহরে আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালী শহরের প্রধার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চাষাড়া চত্বরে এসে সমাপ্ত হয়

 

মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদন্ডের বিধান করায় দেশরত্না প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

ধর্ষণের বিরুদ্ধে ছাত্রলীগ সব সময় প্রতিবাদ করে আসছে এবং করে যাবে। এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারন সম্পাদক আশরাফুল ইসমাইল  রাফেল প্রধান, মহানগরের সাধারন সম্পাদক হাসনাত রহমান বিন্দুসহ জেলা ও মহানগর কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে 'নারী ও শিশু নির্যাতন দমন আইন' সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করার এবং তা অধ্যাদেশ আকারে জারির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত মঙ্গলবার সই করার পর সেই অধ্যাদেশ জারি করে সরকার।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন