চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মামুন (৩২) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নগরীর চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে মনির হোসেন নামে এক ব্যক্তিকে গলায় ব্লেড ধরে ছিনতাই কালে সাধারণ জনগণ হাতে আটক হয় ছিনতাইকারী মামুন।
পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ছিনতাইকারী মামুন জিমখানা এলাকার রফিক মিয়ার ছেলে।
জানা যায়, সে কয়েকদিন যাবত শহরের বিভিন্ন জায়গায় ছিনতাই করে বেড়াচ্ছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মনির হোসেন বাদী হয়ে একটি অভিযোগ করেন।


