Logo
Logo
×

নগর জুড়ে

মুক্তমঞ্চে সংগীত পরিবেশনের অনুমতির দাবিতে বাউল সংগঠন সম্মিলিত জোট

Icon

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ০৭:০৯ পিএম

মুক্তমঞ্চে সংগীত পরিবেশনের অনুমতির দাবিতে বাউল সংগঠন সম্মিলিত জোট
Swapno

নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় জীবিকার প্ররয়াজনে বাউল শিল্পীদের মুক্তমঞ্চে সংগীত পরিবেশনের অনুমতির দাবিতে মানবন্ধন করেছে জেলা বাউল সংগঠন সম্মিলিত জোট। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন জেলার পাঁচটি বাউল শিল্পী সংগঠনের দুই শতাধিক বাউল শিল্পী ও বাদ্যযন্ত্র শিল্পীরা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে করোনা মহামারির কারণে কয়েক মাস লকডাউনসহ সরকার ঘোষিত ছুটির কারণে দীর্ঘ সাত মাস যাবত কর্মহীন হয়ে পড়েছেন জেলার পাঁচ শতাধিক বাউল সংগীত শিল্পী ও বাদ্যযন্ত্র শিল্পীরা।

 

এই দীর্ঘ সময় যাবত কোথাও কোন বাউল গানের আয়োজন না হওয়ায় অর্থের অভাবে পরিবার নিয়ে তারা খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করেছেন। তবে সম্প্রতি জেলায় করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। যার কারণে কিছু কিছু এলাকায় হাঁপিয়ে উঠা মানুষের বিনোদনের জন্য বাউল অনুরাগীরা বাউল সংগীতের আয়োজন শুরু করছেন।

 

বাউল শিল্পীদের অভিযোগ, ধর্মীয় অনুভূতিকে প্রাধান্য দিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে তারা সংগীত পরিবেশন করলেও কিছু কুচক্রী মহল পুলিশের মাধ্যমে তাদের হয়রানি করছে। গানের আসর বন্ধ করাসহ শিল্পীদের বাদ্যযন্ত্র পর্যন্ত কেড়ে নেয়া হচ্ছে।

 

বাউল শিল্পীরা দু:খ প্রকাশ করে বলেন, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর তহবিল থেকে সংস্কৃতি মন্ত্রনালয়ের মাধ্যমে সারা দেশে শিল্পকলা একাডেমির অন্তর্ভূক্ত সকল শিল্পীদের প্রনোদনা দিলেও বাউল শিল্পীদের এই প্রনোদনা থেকে বঞ্চিত করা হয়েছে। শিল্পী হলেও তাদের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে বলে দাবি করেন তারা

 

বাউল শিল্পীরা তাদের পরিবারের ভরণপোষণ ও জীবিকার প্রয়োজনে মুক্তমঞ্চে সংগীত পরিবেশনের অনুমতি প্রদানের দাবি জানান সরকারের কাছে। অন্যথায় বাউল শিল্প বিলুপ্ত হয়ে যাবে বলে মনে করেন তারা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন