Logo
Logo
×

নগর জুড়ে

কদম রসুল সেতুর কাজ শুরু হবে শীঘ্রই : আইভী

Icon

লতিফ রানা 

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ০৭:০৫ পিএম

কদম রসুল সেতুর কাজ শুরু হবে শীঘ্রই : আইভী
Swapno

শহর-বন্দরে সংযোগ তৈরির জন্য শীতলক্ষ্যা নদীর উপর কদম রসুল সেতু নির্মাণ প্রসঙ্গে নারায়ণঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা.সেলিনা আইভী বলেন, দুই বছর আগে কদম রসুল সেতু প্রকল্প একনেকের বৈঠকে এর অনুমোদন হয়েছে।

 

এখন খুব দ্রুত কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, সার্ভে হয়েছে, ড্রয়িংও প্রায় শেষ, এখন কিছু জায়গা অধিগ্রহণ করার কাজ শেষ করতে পারলেই দুই এক মাসের মধ্যে এর কাজ শুরু করা যাবে।
 
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে  নাসিকের বাজেট ঘোষণা অনুষ্ঠানে এসব কথা জানান মেয়র আইভী।
 
মন্ডল পাড়ার খাল উদ্ধার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন সেই জায়গার সৌন্দর্য্য অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু ট্রাক স্ট্যান্ড প্রচুর ট্রাক সারি সারিভাবে দাঁড়ানো থাকায় সেই সৌন্দর্য্য উপভোগ করা যাচ্ছেনা।এই প্রতিবন্ধকতা কারা সৃষ্টি করছে আপনারা জানেন।
 
তিনি বলেন, মন্ডলপাড়া খালের মাধ্যমে শীতলক্ষ্যার সাথে বুড়িগঙ্গার সংযোগ হবে যেটা আমি আগের বাজেটে বলেছি তার ৭০ শতাংশ কাজ শেষ। এখন বাকী ৩০শতাংশ কাজ শেষ হলেই এর ফল আপনারা দেখতে পাবেন। এই সময় তিনি বলেন, জল্লারপাড়ার খাল, শেখ রাসেল পার্ক ও বাবুরাইল খাল মিলে একটি সুন্দর পরিবেশের সৃষ্টি হবে।
 
তিনি বলেন, নারায়ণগঞ্জে জনগণের মাধ্যমে আমি এপর্যন্ত এসেছি। গঞ্জেআলী খাল যেটা খানপুর থেকে শুরু হয়ে শীতলক্ষ্যায় শেষ হয়েছে এই খাল সংস্কারের টেন্ডার হয়েছে। তবে এবারের বর্ষায় পাঁচবার পানি বেড়ে যাওয়ায় কাজটি কিছুটা সমস্যা হচ্ছে। এই খালটির সৌন্দর্য্য বর্ধণ করতে একটি বছর সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।
 
মেয়র বলেন, বন্দরের ত্রিবেণী খালের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। মাহমুদ নগরের খালটিরও টেন্ডার হয়েছে। আমরা পর্যায়ক্রমে এই বাইরেও যে খালগুলো আছে তার কাজ করতে যাচ্ছি। খাল উদ্ধার করতে যে কি কি প্রতিবন্ধকতা তৈরী হয় তা আর বলতে চাইনা। 

আমরা ওভারকাম করছি এবং করবো। কিন্তু অনেক সময় বিদ্যুৎ, গ্যাস, পানি ও টিএন্ডটি’র লাইনগুলো আমাদের জন্য বিপদজনক হয়ে দাঁড়ায়। কারণ এর লাইনগুলো বের করার প্রক্রিয়ায় একটু সময় লাগে।
 
বাজেট অনুষ্ঠানে নাসিক প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিনসহ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন