Logo
Logo
×

নগর জুড়ে

বাসি খাবার : হোয়াইট হাউজ, সুগন্ধা ও মেলা ফুডকে জরিমানা

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ০৫:৪৭ পিএম

বাসি খাবার : হোয়াইট হাউজ, সুগন্ধা ও মেলা ফুডকে জরিমানা
Swapno

মেয়াদউর্ত্তীণ, বাসি খাবার, অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করে পরিবেশন করার অপরাধে হায়াইট হাউজ, সুগন্ধা ফুড প্রোডক্ট ও মেলা ফুড ভিলেজকে ভ্রাম্যমান আদালতে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,  নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামন নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 


অভিযানে প্যাকেটজাত পণ্যের গায়ে মেয়াদোর্ত্তীন তারিখ না থাকা, ফ্রিজে রান্না করা বাসি খাবার ও অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করে পরিবেশন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৪০,৪৩, ভিবিন্ন ধারা অনুযায়ী হোয়াইট হাউজ রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা, সুগন্ধা ফুড প্রোডাক্ট রেস্টুরেন্টকে ৫০ হাজার এবং মেলা ফুড ভিলেজ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযানে সহযোগিতা করে জেলা ক্যাব, চেম্বার অব কমার্স জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন