Logo
Logo
×

নগর জুড়ে

ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে সংস্কৃতিক জোট’র গান ও আলোর মিছিল 

Icon

প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ১০:০১ পিএম

ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে সংস্কৃতিক জোট’র গান ও আলোর মিছিল 
Swapno

রাষ্ট্রের ব্যর্থতায় শিক্ষাঙ্গন, পরিবহন, কর্মস্থল, গৃহ, পাহাড়-সমতল সর্বত্র আজ ধর্ষকের অভয়ারণ্য। পাহাড় সমতল অব্যাহত ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে নারায়ণগঞ্জ সংস্কৃতিক জোট গানের মিছিল ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়।


রোববার (১১ অক্টোবর) বিকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এইসময় বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ সমমনা দুলাল সাহ, বাসদের জেলা সমন্বয়কারী নিখিল দাস,নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড.এবি সিদ্দিকি, নারী সংহতির নেত্রী পপি রাণী সরকার। 


আমাদের  দেশে এক অন্ধকারের কালো ছায়া নেমে এসেছে। এখানে ধর্ষিত হচ্ছে আমাদের মা, বোন। এই ধর্ষণের প্রতিবাদে আজ সমগ্র দেশ সোচ্চার হয়েছে। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি প্রশাসন থেকে আমাদের পরোক্ষ ভাবে হুমকি  দেয়া হচ্ছে।

 এই ধর্ষণের প্রতিবাদের এই আন্দোলনের প্রয়োজন নেই। আমাদের আন্দোলনকে পুলিশ বাহিনি দিয়ে প্রতিহত করার জন্য ইতিমধ্যে তারা ঘোষনা দিয়েছেন।


শাসক গোষ্ঠির একটি চরিত্র রয়েছে। সেটি হচ্ছে তারা যে অন্যায় গুলো করে যে নৃশংস ঘটনা গুলো ঘটায় এতে তারা লজ্জা পায় না, তারা লজ্জিত হয় না। কিন্তু এই ঘটনা গুলো যারা বলে তখন তারা লজ্জিত হয়ে ক্ষুব্দ হয়। 


সকল দেশের শাসক গোষ্ঠির এই চরিত্র। আইনের শাসনের পরিবর্তন তখনই হয়। যখন শাসক গোষ্ঠি তার নিজের চেহারাটা নিজেই দেখতে পায়। তখনই তারা আইন করে। জনগনের দায়িত্ব হচ্ছে শাসক গোষ্ঠির সামনে আইন আকারে তুলে ধরা।

 

তাদের বিবস্ত্র রূপ তারা যেনো দেখতে পারে। আমাদের দায়িত্বটা তাই। শাসক গোষ্ঠির সেই নির্মম, নৃশংস, বিবস্ত্র চেহারাগুলো সবার সামনে তুলে ধরা এবং তাদের সামনে আয়নাটা তুলে ধরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন