Logo
Logo
×

নগর জুড়ে

মালিকদের নয়, শ্রমিকদের পক্ষে কাজ করেন : পুলিশকে পলাশ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ০৯:২০ পিএম

মালিকদের নয়, শ্রমিকদের পক্ষে কাজ করেন : পুলিশকে পলাশ
Swapno

কল-কারখানার মালিকদের পক্ষে কাজ না করে শ্রমিকদের পক্ষে করার জন্য পুলিশের প্রতি আহবান জানান জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়ন এর সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ। 

 

রোববার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এই আহবান জানান। এসময় তিনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশদেরকে মালিকদের পকেটের লোক না হতে অনুরোধ জানান।


মানববন্ধনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের উদ্দেশে তিনি অনুরোধ করেন, বর্তমান প্রেক্ষাপটকে যারা গোলাটে করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। ঘটনা সত্যতা যাচাই বাচাই করে কাজ করার জন্য। 

 

তিনি পুলিশ সুপারকে সতর্ক করে দিয়ে বলেন, কতিপয় লোক সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায়। দেশের উন্নয়নে ব্যাঘাত সৃষ্টি করার জন্য তারা এই ধরণে বিশৃংখলা সৃষ্টি করছে। তারা দেশের মধ্যে বিশৃংখলা সৃষ্টি করতে চায়। 

 

নারায়ণগঞ্জের যে গামের্ন্টস সেক্টর থেকে প্রতি বছর ৩০ শতাংশ টাকা জাতীয় রাজস্বে জমা হয়। সেই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকারের কথা বললে মালিকরা বহিরাগত মাস্তান দিয়ে তাদের চোখ রাঙ্গায় ভয় ভীতি দেখায়। 

 

এই ধরণের ভয় ভীতি বন্ধ করতে হবে। এই সময় তিনি ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এর মধ্যে এই সমস্যার সমধান না হলে কঠিন কর্মসূচি মাধ্যমে অধিকার আধায় করা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন