Logo
Logo
×

নগর জুড়ে

দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ হত্যার প্রতিবাদে কবিয়াল ফাউন্ডেশন 

Icon

স্টাফ রিপোর্টার  

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০৭:০৯ পিএম

দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ হত্যার প্রতিবাদে কবিয়াল ফাউন্ডেশন 
Swapno

সারা দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কবিয়াল ফাউন্ডেশন। শনিবার (১০ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কবিয়াল ফাউন্ডেশনের সভাপতি বাপ্পি সাহার সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


মানবন্ধনে উপস্থিত ছিলেন, কবিয়াল ফাউন্ডেশনের সহ সভাপতি আবুল কালাম আজাদ, সফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক মাসুদ রানা লাল, নারায়ণগঞ্জ সমমনা সভাপতি দুলাল সাহা, বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার সমন্বয়ক নিখিল দাস প্রমুখ। 


মনববন্ধনে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের দেশের অভিভাবক আপনার কাছে আমাদের আবেদন আমারা নিরাপদে থাকতে চাই। দেশে নারী, শিশু, বৃদ্ধা ধর্ষণের পরিমান বেড়ে গেছে। আমরা অনিরাপদে অনিশ্চয়তার মধ্যে সময় পার করছি। 


আমরা শান্তিতে নিরাপদে থাকতে চাই। আর এর জন্য দেশের আইনি শাসনের সুষ্ঠ বিচার প্রয়োগের দাবি জানাই। দেশব্যাপী যে নারী- শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার চলছে আমরা এর সুষ্ঠ বিচারের দাবি জানাই। এবং সারা দেশে নারী শিশু ধর্ষণে সর্ব্বোচ শাস্তির দাবি জানাই।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন