আমাদের গোয়েন্দারা যা শুনতে চায় তাই শোনায় : ডা.জাফরুল্লাহ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ১০:১০ পিএম
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের পুরোপুরি গঠনপ্রণালী বদলাতে হবে। ভারতীয় ‘র’ সবসময় মিসলিড করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। তারা মিসলিড করে ভিন্নপথে নিয়ে যাচ্ছে।
তাদের সাথে রয়েছে ইসরায়েলের ‘মোসাদ’। আমাদের গোয়েন্দারা যা শুনতে চায় তাই শোনায়, জনগণের কথা শোনায় না। শুক্রবার (৯ অক্টোবর) দেওভোগ শেখ রাসেল পার্কে আয়োজিত এক গণসংলাপে তিনি এসব কথা বলেন।
ডা.জাফরুল্লাহ চৌধুরী বলেন, তল্লায় মসজিদে বিষ্ফোরণে ৩৫ জনের অর্ধেক লোকের মৃত্যু হতোনা যদি ভিক্টোরিয়া হাসপাতালে নেবার সাথে সাথে যদি একটা মরফিন ইনজেকশন দিতো।
যেকোন লোক আসুক আমি বই খুলে দেখিয়ে দেবো বার্ন ইউনিটের এক নম্বর চিকিৎসা হলো বাড়িতে পানি দিয়ে ধুয়ে দিবে আর হাসপাতালে চিকিৎসা হলো মরফিন ইনজেকশন দিবে।
এটার দাম ৪০ টাকা। আমরা ১৯৮২ সালে এই ইনজেকশনের দাম ছিল ২০ টাকা। নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল এতো বড় অথচ সেখানে ২ লাখ মরফিনের লাইসেন্স নাই কারণ ভিক্টোরিয়া হাসপাতাল তো আর নারায়ণগঞ্জের লোক চালায়না। মনিবরা ঢাকায় গিয়ে বসে আছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন তল্লায় দুর্ঘটনার পর কয়টা মরফিন ছিল।
শান্তনা থাকতো যদি মানুষগুলো কম কষ্ট পেয়ে মারা যেত। ৫ লাখ টাকা দিয়ে সরকার বাহবা নিচ্ছে। একটা জীবনের নাম কখনো ৫ লাখ টাকা হতে পারেনা অন্ততপক্ষে ৩০ লাখ টাকা হওয়া উচিত। তারপরে নিহত প্রত্যেকের পরিবারের সদস্যদের সুযোগসুবিধা দিতে হবে।
তিনি বলেন, হত্যা-ধর্ষণ যেমন বড় অপরাধ তেমনি যারা আমাকে আপনাকে ভোট দিতে দেয়নি তারাও আমাদের ন্যাংটা করেছে জনগণকে ন্যাংটা করেছে উল্লেখ করে এই দুই অপরাধের মধ্যে তেমন একটা পার্থক্য আছে কি না তিনি প্রশ্ন করেন।
আজকে এদের ফাঁসি দিতে হলে তাদেরও ফাঁসি দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমি ফাঁসির বিরুদ্ধে। তিনি বলেন, আমার পূর্ববর্তী বক্তারা পরিস্কাভাবে বলেছেন এগুলো সরাকারী দলের লোকেরা যারা এসব কাজ করেছে তারাই ভোটের খালি বাক্সকে পুর্ণ করে এরাই টাকা লুট করে তাই এদেরকে সরকারে প্রয়োজন আছে।
তিনি বলেন ক্যসিনোর ঘটনার সময় আমরা সবাই হৈ হৈ করে উঠলাম পরে সবাই তা ভুলে গেলাম। এসব হলো সরকারের চালাকি। সম্রাট ১১মাস পিজি’র ভিআইপি কেবিনে কাটালো। অথচ বঙ্গবন্ধুর পরামর্শদাতা তোফাজ্জল হোসেন মানিকের ছেলে ব্যরিস্টা মইনুল হোসেন জেলখানায় কয়দিন বালিশ ছাড়া মাটিটে শুয়ে ছিলেন। মাহমুদুর রহমান মান্নাকেও ২২মাস আইনের নাম করে ধাপ্পা বাজি করেছে।
গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের কেন্দ্রীয় সভাপতি অমল আকাশ, নারী সংহতি নারায়ণগঞ্জ জেলার সম্পাদক পপি রানী সরকার।


