বিচারবহির্ভূত কোন হত্যাকান্ড সমর্থন করি না : রফিউর রাব্বি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ০৯:৩৫ পিএম
‘বাংলাদেশে কাঠামোগত হত্যাকান্ড এবং নাগরিকের নিরাপত্তা’ বিষয়ক গণসংলাপ অনুষ্ঠানে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি বলেন, আমরা বিচারবহির্ভূত কোন হত্যা কান্ড সমর্থন করি না।
১৯৭৫ সালে যে ঘটনা ঘটেছিলো সেটাকেও সমর্থন করি না। আমাদের এখানে প্রতিনিয়ত ঘটনা গুলো এমনভাবে ঘটে যাচ্ছে যে একটা ঘটনাকে আরেকটা ঘটনা দ্রুত চাপা দিয়ে যাচ্ছে।
আমাদের দেশে এটি ব্যাপক ভাবে একটি প্রতিক্রিয়া তৈরি করে। আমরা দেখলাম এক সময় ক্যাসিনো কান্ড খুব উত্তপ্ত হয়ে উঠে । এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলো। করোনা কালিন সময় দেখতে পেলাম ত্রানের চাল চুরির ভয়াবহ রূপ নেয়।
করোনা সার্টিফিকেট নিয়ে যে জ্বালিয়াতি এটি আবার সব কিছু ছাপিয়ে গেলো। এরপর মেজর সিনহা হত্যা কান্ডের ঘটনা পূর্বের অন্যান্য ঘটনাকে মøান করে দিলো। আমারা প্রতিনিয়ত এমন ভয়াবহ কতগুলো ঘটনার মুখো মুখি হচ্ছি। যেটা পূর্বের ঘটনাকে ভুলিয়ে দিতে চায়।
এই সরকারের একযুগ হয়ে গেছে তারা এখন বুঝতে পারছে তাদের জনসমর্থন নেই। সুতরাং জনসমর্থন না থেকেও কিভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকা যায়।
তার জন্য জোর পেশিশক্তি প্রয়োজন হয়, পুলিশ এবং বিভিন্ন বাহিনীর সাহায্য প্রয়োজন হয়। এই বাহিনীর উপর নির্ভর করে রাষ্ট্র ক্ষমতা থাকবে।
এই বাহিনী কি করবে। কিভাবে জনগণনের ক্ষোভকে, বিদ্রোহকে চাপা দিবে। তারা কিভাবে এই ক্ষোভকে চাপা দিবে ? তারা এর জন্য যত ধরণের আইন বিষয় আছে এবং এই বাহিনী দিয়ে যত ভয়ভীতি দেখিয়ে জনগনকে ধমিয়ে রাখার চেষ্টা করে। এটি শাসক গোষ্ঠি সব সময় চায়।
গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, তেলÑ গ্যাস Ñ খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের কেন্দ্রীয় সভাপতি অমল আকাশ, নারী সংহতি নারায়ণগঞ্জ জেলার সম্পাদক পপি রানী সরকার।


