Logo
Logo
×

নগর জুড়ে

কালিরবাজার ও তল্লায় দুই বেকারীকে জরিমানা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০, ১০:৪১ পিএম

কালিরবাজার ও তল্লায় দুই বেকারীকে জরিমানা
Swapno

অপরিষ্কার ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন এবং ভেজাল উপাদান দিয়ে খাবার তৈরী করার জন্য বনফুল ও রুমা বেকারীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ। 

মঙ্গলবার (৬ অক্টোবর) অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে কালিরবাজার এলাকার বনফুল এন্ড কোং এবং তল্লা’র রুমা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে এই জরিমানা করা হয়।
 
এসময় মো. সেলিমুজ্জামান জানান, অপরিস্কার ও নোংরা পরিবেশে পরিবেশনের জন্য বনফুলকে ৪৩ ধারা অনুযায়ী ২০,০০০টাকা জরিমানা এবং আদায় করা হয়। 

অপরদিকে নষ্ট ডিম দিয়ে খাদ্য উৎপাদন, নষ্ট শিরা ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয়ের অপরাধে রুমা ফ্যাক্টরীকে ভোক্তা অধিকার আইন ২০০৯এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা এবং ৫১ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা মোট ১ লাখ টাকা জরিমানা এবং আদায় করা হয়।
 
এই অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, বাজার কর্মকর্তা এবং জেলা পুলিশের কর্মকর্তাগণ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন