Logo
Logo
×

নগর জুড়ে

রাস্তায় বের হলে আবার মার খেতে হয় : মেয়র আইভী

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২০, ০৯:৫০ পিএম

রাস্তায় বের হলে আবার মার খেতে হয় : মেয়র আইভী
Swapno

আমি অনুরোধ করবো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ দেশের যত সিটি কর্পোরেশন আছে আমাদেরকে পুলিশ দেওয়ার জন্য। আমাদেরকে একশো থেকে দুশত পুলিশ হস্তান্তর করা হোক । আমরা বেতন দিবো আমাদের তত্ত্বাবধায়নে, আমরা যেভাবে বলবো তারা সেই ভাবে আমাদেরকে সহযোগিতা করবে ।এর বাইরে আমি কিছু দেখতাছি না ।

 

নারায়ণগঞ্জ একদম নিশ্চুপ হয়ে গেছে । শহরের মনে হয় কোন মা বাপ নাই । সিটি কর্পোরেশন আমাদের সীমাবদ্ধা আছে । আমাদের পুলিশ নাই, ম্যাজিস্ট্রেট নাই, রাস্তায় বের হলে আবার মার খেতে হয় ।এই ভাবে একটা শহর চলতে পারে না ।

 

এটার একটা সুরাহা হওয়া উচিত । আমরা সকলেই এই শহরকে ভালোবাসি । আমরা চাই না এখানে কোন ওকারেঞ্জ হোক । সকলে মিলে মিশে আমরা এই শহরটাকে গড়ে তুলতে চাই

সোমবার ( ৫ অক্টোবর ) বিকেলে শহরের খানপুর রেল লাইন বৌ বাজার এলাকায় গঞ্জে আলী খালের সৌন্দর্য বৃদ্ধির জন্য বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধনের সময়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এসব কথা বলেন ।

 

মেয়র আইভী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যাপক উন্নয়ন মূলক প্রকল্পের কার্যক্রম হাতে নিয়েছি । আমরা এবছটাকে ব্যাপক ভাবে গাছ লাগানোর জন্য আগের থেকেই উদ্যোগ নিয়েছি । যেহেতু এ বছরটা আমাদের মুজিব শতবর্ষ ।

 

মুজিব শতবর্ষ উপলক্ষে আমরা জানুয়ারি থেকেই গাছ লাগানোর কার্যক্রম হাতে নিয়েছি । গঞ্জে আলী খালটা দীর্ঘদিন ধরেই অবৈধ দখলদারদের দখলে ছিলো । আমরা কাউন্সিলর শওকত হাসেম শকু নেতৃত্বে এই এলাকার জনগণের শর্তপূর্ত সারায় সহযোগিতায় এই খাল উদ্ধার হয়েছে ।

 

আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানের প্রতি। তিনি এই খাল উদ্ধারে জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন ,যেহেতু ওনার বাড়ি এই এলাকায় । এই খালটি যদি কোন কারনে ভরাট হয়ে যায়, তাহলে চাষাঢ়া থেকে শুরু করে খানপুর তল্লা এলাকা পানিতে একাকার হয়ে যাবে । সকলের সহযোগিতায় আমি খালটি উদ্ধার করতে পেরেছি তাই আমি এলাকাবাসী কাউন্সিলর ও সাংসদ সেলিম ওসমানকে ধন্যবাদ জানাচ্ছি ।


এই খালের সৌন্দর্য বৃদ্ধির লক্ষে আমরা বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করছি । এগুলো দেখে রাখার দায়িত্ব আপনাদের সকলের । যেনো কেউ এই গাছ গুলো নষ্ট না করে । এই খালটি নিয়ে আমাদের একটা বড় প্রজেক্ট করার ইচ্ছা আছে । চাষাড়া থেকে শুরু করে তল্লা হয়ে গঞ্জে আলী খাল হয়ে শীতালক্ষ্যা নদীতে গিয়ে পড়বে । এর সৌন্দর্য বর্ধনের কাজ করবো ।

 

শহরের জলাবদ্ধতা নিরসনে বিষয়ে মেয়র আইভী বলেন, সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় । আপনারা খেয়াল করবেন যে নদীর পানি কিন্তু আমাদের ড্রেনের পানির ছুঁই ছুঁই । নদীর পানি তিন দফায় বেড়েছে । নদীর পানি একটু কমে, আবার একটু বাড়ে । আমরা কিন্তু ড্রেন গুলো পরিস্কার করি । কিন্তু রাস্তার পাশে যেভাবে ইট বালু রাখা হয় আমরা যখন ড্রেন গুলো পরিস্কারের জন্য খুলি তাহলে দেখবেন কি নাই ।

 

লেপ তোশক, কাঠা বালিশ থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায় । এতে আমাদের জনগণকে সচেতন হতে হবে । আমরা বছরে দুইবার ড্রেন পরিস্কার করি । এবার কিছু হেভি ড্রেন হয়েছে । ঢাকা, চট্টগ্রাম কিন্তু দুদিনও পানি থাকে । নারায়ণগঞ্জ কিন্তু দুই - তিন ঘন্টার মধ্যে পানি নেমে যায় ।

 

তবে আমরা চেস্টা করবো যাতে করে দুই-তিন ঘন্টাও পানিটা না জমে থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করবো । চাষাড়া বাশকে সরিয়ে নিয়েছে তা আমি জানি না । এইটা ট্রাফিক কন্ট্রোল করতো । তারাই বলতে পারবে কেনো তারা বাশটি উঠিয়ে নিয়েছে । আমাদের কাছ থেকে যখন মে ধরনের সহযোগিতা চেয়েছে আমরা করে আসছি । অবৈধ স্টান উচ্ছেদের দায়িত্ব হলো ট্রাফিকের । এখন ব্যাটারি চালিত অটোরিকশা শহরের ভিতরে ঢুকছে ।

 

আমরা একটুও হলো সমস্যায় পড়ছি । কোভিড -১৯ এর কারনে আমরা ৪/৫ মাস পিছিয়ে পড়েছি  অটোরিকশা চেয়ে অবৈধ ষ্টানের সংখ্যাও কিন্তু বাড়ছে । অটোরিকশা আমি ধরলাম ভেঙে ফেললাম সেতো গরীব মানুষ । কিন্তু এই বাস, লেগুনা ও সিএনজি এগুলো কে নিয়ন্ত্রন করবে । সিটি কর্পোরেশন তো আর এই গুলোর লাইসেন্স দেয় না । এ ব্যাপারে সকলের উচিত দৃষ্টি দেওয়া ।

শহরের যানজটের বিষয়ে মেয়র আইভী তিনি বলেন, নারায়ণগঞ্জ শহর তো বাস আর ট্রাকের শহর হয়ে গেছে । মানুষের চলাচলের শহর না । হাঁটার জন্য যুদ্ধ করতে গিয়ে মার খেয়েছি । সেদিন মৃত্যুই হতো তা আপনারা জানেন আল্লহর অশেক মেহেরবানীতে সকলের দোয়া বেঁচে আছি । এখনও ফুটপাত দেখলে আমার কষ্ট হয় । মানুষের হাঁটার অধিকার কেড়ে নিয়ে হকাস বসেছে ।

 

তদ্রূপ দুই পাশে অটো সিএনজি লেগুনাসহ বিভিন্ন ষ্টান চাষাড়া, দুই রেলগেইট, মেট্রো হলের মোড়ে বসেছে । আমরা অনেক সময়ই এসকল বিষয় গুলো নিয়ে ডিসি অফিস, এসপি অফিস এবং এনসিসি অফিসে বসে মিটিং করেছি । কয়েকদিন ঠিক থাকে তারপর আবারও আগের মতো হয়ে যায় ।

 

নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, আমাদের এই এলাকার জনগণ অনেক দিন যাবত হাঁটাহাঁটি করতে পারে না । এই গঞ্জে আলী খালের ওয়াক ওয়ের একপাশে যদি স্টীলের পাইপ দিয়া দেওয়া হয় তাহলে নিরাপদে মানুষ সুন্দর ও মুক্ত ভাবে হাঁটতে এবং নিঃশ্বাস ভরে অক্সিজেন নিতে পারবে । আগামী মানুষ বিকেল বেলা হাঁটতে পারতো না ।

 

এই এলাকার যারা ডায়াবেডিস রোগী আছে তারা সুন্দর করে হাঁটা চলাচল করতে পারবে । খানপুর হসপিটাল রোডটা বর্তমানে সেইফ না । এখানে যদি আলোর ব্যবস্থা লাইটিং করা হয় তাহলে ওয়ার্ড বাসী উপকৃত হবে । এই দুটি ওয়ার্ড বাসী । আমরা আজকে এই ওয়াক ওয়ে একশটি ঔষধি ও ফলজ বনজ গাছ রোপণ করা হয়েছে

 

নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু'র সার্বিক ব্যবস্থাপনায় এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, নাসিক প্যানেল মেয়র ও নারী কাউন্সিলর মিনোয়ারা বেগম মিনু, খানপুর ইসলামি কাফেলার সাধারণ সম্পাদক শামসুজ্জামান ভাষানী, যুবলীগ নেতা মোঃ জাবেদ, জোনায়েদ হোসেন জুনু, খানপুর পোলস্টার ক্লাবের সহ- সভাপতি মো. টিপু সুলতান, সহ-সভাপতি মো. কামরুজ্জামান, খানপুর সরদার পাড়া গোর কমিটির সভাপতি ইসাল উদ্দিন মাহমুদ প্রমুখ ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন