নগরীর পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে জামে মসজিদে অগ্নিকান্ডের ঘটনায় নিহত শহীদ মুসল্লি ও আহত সকল মুসল্লিদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে গতকাল নগরীর ভাষা সৈনিক সড়ক (বালুর মাঠ) এলাকার ইসলাম হার্ট সেন্টারের সামনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে তল্লায় মসজিদ বিস্ফোরণে নিহত ও আহত মুসল্লিদের পাশাপাশি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম নাসিম ওসমানের রুহের মাগফেরাত ও তার সহধর্মনী পারভীন ওসমানের দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া কামনা করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে নিহত শহীদ মুসল্লিদের রুহের মাগফেরাত কামনা করা সহ আহত মুসল্লিদের দ্রুত রোগমুক্তির দোয়া কামনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শাহাদাৎ হোসেন রুপু, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুল ইসলাম বন্ধুন, জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শাহ্ আলম সবুজ ও জাতীয় ছাত্র সমাজ বন্দর উপজেলার সদস্য সচিব পারভেজ আহমেদ রাজু।
জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মো. ওসমান গণি’র সার্বিক তত্ত্বাবধায়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মো. আবু সায়েম অনিক, সদস্য সচিব নাফিজ রহমান, রুবেল হাসান শুভ, মো. কবির হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শাহাদাৎ হোসেন রুপ সংবাদ মাধ্যমকে জানান, তল্লার মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জাতীয় ছাত্র সমাজ ব্যথিত। জননেতা আজমেরী ওসমানের নির্দেশে সেই দিন মসজিদ দূর্ঘটনার সংবাদ পেয়ে আমাদের অনেক সহকর্মী গটনাস্থলে গিয়ে মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছিল।
চিকিৎসাধীন থাকা আহত মুসল্লিদের নিয়মিত খোঁজ খবর নিয়েছি আমরা। যেভাবে মসজিদটিতে বিস্ফোরিত হয়ে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ হতাহত হয়েছে তার জন্য সমগ্র নারায়ণগঞ্জবাসী কেদেছে। সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম নাসিম ওসমানকে অনুস্মরণের মাধ্যমেই জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জের সাধারণ মানুষের জন্য কাজ করে চলছে। যখনই মানুষ আমাদের স্বরণ করছে সেখানেই আমরা ছুটে যাচ্ছি তাঁদের পাশে দাঁড়ানোর জন্য।
উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর শুক্রবার রাতে এশার নামাজ আদায়ের সময় পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দগ্ধ হন ৪২ জন। দগ্ধ হয়ে মারা গেছেন ৩১ জন। পাইপ লাইনের লিকেজ থেকে মসজিদের ভেতরে জমা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটে বলে শুরু থেকে বিভিন্ন সংস্থা ও মসজিদ কমিটি দাবি করে আসছিল। পরবর্তীতে তিতাস পাইপ লাইন খুঁড়ে তাতে লিকেজ থাকার প্রমাণও পায়।
বিস্ফোরণের কয়েকদিন পূর্বে গ্যাস লিকেজের কথা তিতাস কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেইনি এবং ৫০ হাজার টাকা ঘুষ চেয়েছিল বলে অভিযোগ করে মসজিদ কমিটির লোকজন। এ ঘটনায় প্রাথমিকভাবে তিতাসকে দায়ী করা হলে গত ৭ সেপ্টেম্বর তিতাস গ্যাসের ফতুল্লা অফিসের চার কর্মকর্তা এবং চার কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।


