পারভীন ওসমানসহ পরিরারের সবার জন্য খানপুরে ৬টি মসজিদে দোয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪২ পিএম
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মিনী জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য পারভীন ওসমান এবং আলহাজ্ব আজমেরী ওসমানসহ তার পরিবারের সকল সদস্যদের সুস্থ্যতা কামনায় দোয়া মিলাদের আয়োজন করেন খানপুর বাস স্টান্ড ইজারাদার কমিটি ও খানপুর মেট্রোহল বাসস্টান্ড বাস-মিনিবাস শ্রমিক কমিটি রেজি নং-৩৮১০। বৃহস্পতিবার বাদ আছর খানপুর বাস স্টান্ড ইজারাদার কমিটির কার্যালয়ে এই দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
করোনাকালীন শুরুর থেকে পারভীন ওসমান অসহায় মানুষের সেবায় নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। লকডাউনের সময় তিনি কর্মহীণ হয়ে পড়া অসহায়দের ঘরে ঘরে খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ পৌচ্ছে দিয়েছেন।
খানপুর বাস স্টান্ড ইজারাদার কমিটি ও খানপুর মেট্রোহল বাসস্টান্ড বাস-মিনিবাস শ্রমিক কমিটির পক্ষে তার সুস্থ্যতার জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া চেয়েছেন। আল্লাহ যেন এই পরিবারের সকল সদস্যকে ভাল রাখেন।
কমিটি সুত্রে আরো জানাযায়, এই পরিবারের সকল সদস্যের রোগ মুক্তি কামনায় বৃহত্তর খানপুরের ৬টি মসজিদে গতকাল দোয়া করা হয়। এই সময় উপস্থিত ছিলেন খানপুর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


