Logo
Logo
×

নগর জুড়ে

ডিসি জসিমকে শারদাঞ্জলি ফোরামের লিফলেট দিলেন লিটন চন্দ্র পাল

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪০ পিএম

ডিসি জসিমকে শারদাঞ্জলি ফোরামের লিফলেট দিলেন লিটন চন্দ্র পাল
Swapno

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনকে শারদাঞ্জলি ফোরামের দূর্গা পূজার গুরুত্বপূর্ণ করনীয় প্রয়োজনীয় দীক নির্দেশনামূলক লিফলেট তার হাতে তুলে দিয়েছেন শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ) সকাল এগারোটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পরিবেশে উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে এ লিফলেট দেন লিটন চন্দ্র পাল ।

 

এ সময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক‌্য প‌রিষ‌দের সাধারন সম্পাদক প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক‌্য প‌রিষ‌দের সভাপ‌তি লিটন পাল, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, জেলা কমিটির সাবেক প্রচার সম্পাদক রিপন ভাওয়াল, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস, সোনারগাঁও কমিটির সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ ভৌমিক, বন্দর কমিটির সভাপতি শংকর কুমার দাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ কমিটির সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মণ, আড়াইহাজার কমিটির সভাপতি হারাধন চন্দ্র দে, পূজা পরিষদ নেতা তপন ঘোপ সাধু, রিপন দাস, আনন্দ সেরাইগী সুমন, ভজন দাসসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন