Logo
Logo
×

নগর জুড়ে

উৎসবে ভাটা, ক্রেতাশূন্য মার্কেট 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৫ পিএম

উৎসবে ভাটা, ক্রেতাশূন্য মার্কেট 
Swapno

এক ঈদ উৎসব অন্যটি পূজা- এই দুইটি উৎসবের অপেক্ষাতেই থাকে বিপনী বিতানগুলোর বিক্রেতারা। সারা বছর এই দুটি দিবসের অপেক্ষাতেই থাকে তারা। কিন্তু এবার করোনা পরিস্থিতির জন্য ঈদ উৎসবে ভাটা গিয়েছিলো দোকানিদের। তবে, প্রত্যাশা ছিল পূজাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। কিন্তু সেটিও হচ্ছে না। 

নারায়ণগঞ্জে শহরের বিভিন্ন বিপনী বিতান ঘুরে এবং বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, করোনা পরিস্থিতির জন্য ঈদের মতো পূজাতেও ক্রেতাহীন অলম সময় কাটাচ্ছেন তারা। প্রত্যাশা থাকলেও পূজাতেও ক্রেতাহীন রয়েছেন। কদাচিৎ দু একজন ক্রেতা আসলেও বিক্রি তেমন নেই। বিক্রি বাড়বে বলেও মনে হয় না, বিক্রেতাদের মুখে এমনই হতাশার স্বর।

এদিকে শহরের বেলী টাওয়ার, হক প্লাজা, মার্ক টাওয়ার, সায়াম প্লাজা, সমবায় মার্কেটগুলোতে গিয়ে দেখা গেছে, পূজা উপলক্ষে নানা রকম পোশাক তুলেছেন দোকানীরা। দোকান ভর্তি নতুন জামা কাপড়। প্রসাধনীর দোকানগুলোতেও তাই। কিন্তু ক্রেতা নেই। তবে, এসব মার্কেটগুলোর তুলনায় ফুটপাতে তথা হকার্স মার্কেটে কিছু ক্রেতার দেখা মিলেছে। 

তবে, দোকানীরা বলছেন, এসব ক্রেতারা সাধারণত সবসময় আসেন। বিশেষ দিন উপলক্ষে তারা আসেননি। পূজার বিক্রি শুরু হয়নি। হয়তো সামনে মাসে কিছুটা বিক্রি বাড়তে পারে। এরমধ্যে নগরীর কালিরবাজার এলাকার ফ্রেন্ডস মার্কেটে কিছু ক্রেতা রয়েছে। দর্জি পাড়াতেও অন্যসময়ের তুলনায় অর্ডার বেড়েছে। 

এদিকে শরের পার্লারগুলোতে কিছুটা জমজমাট দেখা গেলেও পূজার কাস্টমার এখনও আসেনি বলে জানিয়েছে পার্লার মালিকেরা। তারা বলছেন, পূজার জন্য সাজসজ্জা করতে যারা আসবেন তারা এখনও আসছেন না। এই মাসের শেষের দিকে পূজার কাজ শুরু হতে পারে বলে ধারণা করছেন তারা। এমনিতে রেগুলার কাস্টমাররাই আসছেন। তবে, করোনা পরিস্থিতির কারণে তুলনামূলক কম।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন