১১দফা দাবীতে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের মানববন্ধন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ০৭:২৫ পিএম
নৌ-যান শ্রমিকদের খোরাকী ভাতা, কর্মস্থলে দূর্ঘটনায় নৌ-শ্রমিকদের মৃত্যুকালীন ক্ষতিপূরণ দেয়াসহ মোট ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ও জাহাজী শ্রমিক ইউনিয়নের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক (মাস্টার) সবুজ সিকদার, সহ-সভাপতি হাবিবুর রহমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক মনির মাস্টার, যুগ্ম সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নৌ পথের জাহাজী শ্রমিকরা এদেরশের আমদানী রপ্তানীর ক্ষেত্রে স্বল্প খরচে পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। এই মহামারী করোনা ভাইরাসের মধ্যেও জীবেনের ঝুকি নিয়ে নৌ-পথে জাহাজ চলাচল সচল রেখে এরা দেশের অর্থনৈতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তবে কিছু জাহাজ মালিক নৌ আইন না মেনে জাহাজ চালিয়ে নৌ-শিল্পকে ধ্বংস করার কাজে লিপ্ত হয়েছে। আর এতে মালিকরা শ্রমিকরা বাধ্য করছে। ফলে অনেক জাহাজের মাষ্টারদের নামে নৌ-আইনের মামলা হয়েছে।
তাই প্রকৃতপক্ষে ব্যবসায়ীক ভাবে কিছু জাহাজ মালিকরাই লাভবান হচ্ছে। আর মামলা মোকদ্দমার ঘানি টানতে হচ্ছে আমাদের শ্রমিকদের।
বক্তারা আরো বলেন, এখন ভারত ও বাংলাদেশ সরকারের প্রটোকল আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একতরফা ভাবে ভারত বাংলাদেশের জাহাজী শ্রমিকদের উপরে নির্যাতন-জুলুম চালাচ্ছে।
অল্প কিছুতেই তাঁরা বাংলাদেশর শ্রমিকদের গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করছে। এ অবস্থা চলমান থাকলে সারাদেশের নৌযান শ্রমিকদের ধ্বংসের দিকে পৌছাতে বেশিদিন সময় লাগবে না তাই আমরা কিছু দাবী উত্থাপন করেছি, যা মেনে চলছে শ্রমিক, কর্মচারী ও মালিক সকলেই উপকৃত হবে এবং শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাবে।


