Logo
Logo
×

নগর জুড়ে

মসজিদে বিস্ফোরণ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৬ পিএম

মসজিদে বিস্ফোরণ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
Swapno

তল্লার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাগরিক কমিটি নারায়ণগঞ্জ জেলার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।


এ সময় নারায়ণগঞ্জ জেলা নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দীকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য এড. আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সহসভাপতি ধীমান সাহা জুয়েল, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ন্যাপের মহানগরের সহসভাপতি গোবিন্দ সাহা, নারী সংগঠক পপি রানী সরকার প্রমূখ।


রফিউর রাব্বী বলেছেন, অনেকেই বলেছেন যে তল্লার যেই মসজিদে বিস্ফোরোণের ঘটনা ঘটেছে, সেই মসজিদটি বৈধ ভাবে গড়ে উঠেছে কিনা। পাশাপাশি সেই মসজিদের গ্যাস এবং বিদ্যুতের সংযোগ বৈধ ছিলো কিনা। আসলে এতো বড় একটি ঘটনা ঘটার পরে এই ধরনের প্রশ্ন কি জন্য আসছে; বলুন?

এই প্রশ্নগুলো আনার অর্থ হচ্ছে যেই ঘটনাটি ঘটছে এর জন্য রাষ্ট্রের যেই দায় সেই দায় থেকে রাষ্ট্রকে রক্ষা করা! প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন যে, তল্লার মসজিদটি প্ল্যান মাফিক তৈরী করা হয়েছে কিনা। আমরা বলতে চাই বাংলাদেশে যেভাবে বিভিন্ন জায়গায় মসজিদ গড়ে উঠছে এগুলো কোথা থেকে প্ল্যাল করা হচ্ছে?

কেউকি এটা প্রয়োজন মনে করছে? আমরা সবাইতো জানি মসজিদ কিভাবে তৈরী হয়। মন্দির কিভাবে গড়ে উঠে। সুতরাং আজকে মসজিদের অব্যবস্থাপনাকে দায়ী করে রাষ্ট্রের যেই দূর্নীতি সেটাকে আড়াল করার সুযোগ একটুও নেই।

তাই এই মনববন্ধন থেকে আমরা দাবি করছি ঘটনাটিকে অন্য দিকে আড়াল করার চেষ্টা না করে বিচার বিভাগীয় একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করে ঘটনার কারণ উদঘাটন করা হোক।

হতাহত যারা তাঁদের পরিবারকে যথাযথ প্রতিফলন নিশ্চিত করা হোক। এবং যেই কতৃপক্ষ এই হত্যাকান্ডের সাথে জড়িত তাঁদেরকে বিচারের আয়োতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক।


তিনি আরো বলেন, আমরা দেখেছি মসজিদের সামনে এবং পাশ দিয়ে যেসব গ্যাসের সংযোগ গিয়েছে সেসব গ্যাস পাইপে থাকা লিকেজ দিয়ে বুদবুদ বের হচ্ছে। এটাকি শুধু সেই তল্লার মসজিদের সামনেই যেই গ্যাস পাইপ সেখানেই এমন অবস্থা? নাহ; বিষয়টা কিন্তু এমন না।

আমাদের নারায়ণগঞ্জে এমন অনেক মহল্লা রয়েছে যেখানে গ্যাস পাইপের লিকেজ থেকে গ্যাসের বুদবুদ বের হতে দেখা যাচ্ছে প্রতিদিন। তবে এই বিষয়ে তিতাসকে জানানো হলে তাঁরা কোনো সমাধান করে না! এদিকে বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী বলেছেন নারায়ণগঞ্জে গ্যাসের অব্যবস্থাপনা রয়েছে। আসলে শুধু নরায়ণগঞ্জেই নয়, সারা বাংলাদেশেই গ্যাসের অব্যবস্থাপনা রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন