Logo
Logo
×

নগর জুড়ে

১০০ হাঁস অবমুক্ত করলেন মেয়র আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ১১:০৩ পিএম

১০০ হাঁস অবমুক্ত করলেন মেয়র আইভী
Swapno

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্মাণাধীন শেখ রাসেল নগর পার্ক ও লেকে সৌন্দর্য বর্ধণের জন্য ১০০ হাঁস অবমুক্ত করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
 
শুক্রবার বিকেলে সিটি করপোরেশনের উদ্যোগে এসব হাঁস অবমুক্ত করা হয়। পরবর্তীতে আরো প্রায় শতাধিক হাঁস, রাজহাঁস ও বিভিন্ন প্রজাতির হাস অবমুক্ত করার আশ্বাস দিয়েছেন মেয়র আইভী।
 
আইভী বলেন,‘‘ইচ্ছা আছে এখানে আরো হাঁস, রাজাহাঁসসহ বিভিন্ন প্রজাতির হাঁস জনগনের বিনোদনের জন্য অবমুক্ত করার। যেগুলো লেকের সৌন্দর্য বর্ধন করবে। এ মনোমুগদ্ধকর পরিবেশকে আরো সুন্দর ভাবে উপলব্দি করার জন্য। আশা করছি এলাকাবাসী সহ সবাই দেখে রাখবে।’
 
তিনি আরো বলেন, ‘আমি জানি অনেকেই অপেক্ষা করছেন আমরা কবে এ পার্ক খুলে দিবো। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা কিন্তু ৬ মাস পিছিয়ে গিয়েছি এ কোভিড-১৯ এর জন্য। আমাদের অনেক কাজ থেমে ছিল। এখন আবার পুরোদমে কাজ চলছে।
 
নগরবাসীকে পার্কে আসার আমন্ত্রণ জানিয়ে মেয়র আইভী বলেন,‘ ‘আমি আপনাদের শেখ রাসেল নগর পার্কের সৌন্দর্য উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এখানে স্বচ্ছ নির্মল পরিবেশন, পানি দেখলেই আপনার ইচ্ছা করবেন সাঁতার কাটি, আমরা আরো নৌকার ব্যবস্থা করছি, আমরা বোট চালানোর ব্যবস্থা করবো আপনাদের জন্য।’
 
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, কাউন্সিলর শাওন অংকন, শহর যুবলীগের সেক্রেটারী আহম্মদ আলী রেজা উজ্জল, মেয়র আইভীর পিএস আবুল হোসেন সহ এলাকাবাসী ও সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তারা। পরে মেয়র আইভী সহ অন্যান্যরা পার্কের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন