Logo
Logo
×

নগর জুড়ে

নারী ও শিশুদের জন্য সুইমিংপুল হচ্ছে শেখ রাসেল পার্কে

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ১১:০০ পিএম

নারী ও শিশুদের জন্য সুইমিংপুল হচ্ছে শেখ রাসেল পার্কে
Swapno

 নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্মাণাধীন শেখ রাসেল নগর পার্ক ও লেক এর মধ্যে প্রথম পর্যায়ে লেকের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন চলছে ফুটবল মাঠ, নারী ও শিশুদের মধ্যে সুইমিংপুল, ব্যায়ামাগার, পুকুর ও সবুজায়ানের জন্য বৃক্ষরোপণ কার্যক্রম। খুব শিঘ্রই এর কাজ শেষ হবে আশ্বাস দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
 
শুক্রবার বিকেলে শহরের দেওভোগ এলাকায় পার্ক ও লেক পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি পার্কের লেকে ১০০ হাঁস অবমুক্ত করেন।
 
পরিদর্শনের সময় তিনি ঠিকাদারদের কাছ থেকে কাজের অগ্রগতি সম্পর্কে জানেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন। এছাড়াও কার্যক্রমের ভুল ত্রুটি ধরিয়ে দেন ঠিকাদারদের।
 
পরিদর্শন শেষ মেয়র আইভী বলেন, ‘এখানে একটি সুইমিংপুল হচ্ছে। দীর্ঘদিনের দাবি ছিল আমাদের নারী সমাজ থেকে একটি সুইমিংপুল করা হোক। বাচ্চাদের জন্য করা হোক। আমাদের সেই সুইমিংপুলের কাজ চলমান। নিচে ডালাইয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। আর তার পাশেই একটি নারী ও পুরুষের জন্য ব্যায়ামের ব্যবস্থা রাখা হয়েছে। সেই কাজটাও দ্রুত শেষ হতে যাচ্ছে।’
 
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, কাউন্সিলর শাওন অংকন, শহর যুবলীগের সেক্রেটারী আহম্মদ আলী রেজা উজ্জল, মেয়র আইভীর পিএস আবুল হোসেন সহ এলাকাবাসী ও সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তারা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন