নিহত সাংবাদিক নাদিমসহ তিন পরিবারকে রাগীবের অর্থ সহায়তা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৩ পিএম
তল্লা বাইতুস সালাত জামে মসজিদে গত ৪ সেপ্টেম্বর এশা’র নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকান্ডের ঘটনায় হতাহত পরিবারের পাশে সরকারের পাশাপাশি দাঁড়িয়েছে ‘নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ’। গতকাল বিকেলে তল্লা মসজিদে হতাতহ ৩টি পরিবারের মাঝে সংসদের পক্ষ হতে এর সভাপতি রাগীব হাসান ভূঁইয়া আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন।
নিহত ফটো সাংবাদিক নাদিম আহাম্মেদ এর পরিবারকে ১০ হাজার টাকার চেক তার স্ত্রী লিমা আহাম্মেদ’র কাছে হস্তান্তর করা হয়। অগ্নিকান্ডে নিহত সহদোর শিশুর মা রেহানা বেগমকে ৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয় এবং বিস্ফোরণের সময় মসজিদের সামনের রাস্তায় পথচারি সালমা বেগম তার শরীরের প্রায় অর্ধেক অগ্নিকান্ডে পুড়ে যায় কিন্তু তার কোন খোঁজ খবর সরকারি ভাবে নেয়া হয়নি।
পরবর্তীতে স্থানীয় গণমাধ্যমে এ বিষয়টি প্রকাশ পেলে রাগীব হাসান ভূঁইয়া তার সংগঠনের পক্ষ হতে তাকেও ৫ হাজার টাকার অর্থ সহায়তার চেক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ এর সাধারণ সম্পাদক শাহরিয়ার সাঈদ অন্তর, সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোস্তফা অন্তর, অর্থ সম্পাদক মিশুক সাহা, সাবেক সহ সভাপতি গোপাল কৃষ্ণ সাহা সাগর প্রমুখ।


