Logo
Logo
×

নগর জুড়ে

মসজিদে হতাহতদের জন্য দোয়া : কাদঁলেন দেওভোগের মুসল্লিরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৫ পিএম

মসজিদে হতাহতদের জন্য দোয়া : কাদঁলেন দেওভোগের মুসল্লিরা
Swapno

 ফতুল্লার তল্লা বাইতুল সালাত জামে মসজিদে মর্মান্তিক অগ্নি দুঘর্টনায় হতাহতদের জন্য দেওভোগ বড় জামে মসজিদ (শুক্কুরকারী) দোয়া ও মিলাদ মাহফিলে কাদঁলেন মুসল্লিরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাদ আসর নারায়ণগঞ্জ মহানগর ১৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে তল্লা মসজিদে নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মিলাদ আয়োজন করে।
 
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম মিঠু সার্বিক তত্বাবধায়নে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, সহ-প্রচার সম্পাদক মোকাদ্দেম শিপলু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মন্টি, শ্রমিকদল নেতা মনির মল্লিক, জানু, ১৬নং ওয়ার্ড বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ও আজিজুল হক।
 
উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর শুক্রবার এশা নামাজ চলাকালে পশ্চিম তল্লা বাইতুল সালাত জামে মসজিদে মর্মান্তিক অগ্নি দুঘর্টনায় ২৯ নিহত ও আরো অনেকে আহত হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন