নারায়ণগঞ্জের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউই আহত হয়নি বলে জানা গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পপুলারের ৫তলায় দেয়ালের সিলিং ঝালাইয়ের কাজে ব্যবহৃত একটি গ্যস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, যখন এই অগ্নিকান্ডটি ঘটে তখন ঘটনাস্থলের আশেপাশে প্রায় ১০ থেকে ১৫ জন গর্ভবতী মহিলা ডাক্তারের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিলো। এ সময় হঠাৎ করে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পেয়ে বেসরকারি সেবা প্রাদানকারী প্রতিষ্ঠানটিতে আসা রোগীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। ফলে সবাই দ্রুত সময়ের মধ্যে ৫ তলা থেকে নিচে নেমে আসে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে পপুলার ডায়গনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে আসা হামিদ নামে এক রোগী বলেন, তাঁদের যদি এই রকম ঝুঁকিপূর্ণ কাজ করার ইচ্ছাই থাকতো তাহলে তা রোগীদের সামনে কেনো করলো? তাঁরা এটা অন্য সময় করতে পারতো। আজতে যদি বিষয়টা ছোট না হয়ে বড় ধরনের কোন আগুন লাগত তাহলে কি হতো বলেন? এই ধরনের দায়িত্বজ্ঞাহীন কান্ড কোন জায়গাতে কাম্য নয়।
তবে ঘটনাটি তেমন বড় কিছু নয় উল্ল্যেখ করে জাহিদ হোসেন নামে পপুলার ডায়গনস্টিক সেন্টারের এক সুপারভাইজার বলেন, আসলে এখানে বড় কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটেনি। সিলিং ঝালাইয়ের সময় সামান্য একটু আগুনের স্ফুলিঙ্গ বেড় হয়েছে। এবং সাথে সাথে আবার তা নিভে গেছে। এতে কেউ আহতও হয়নি। তাই বিষয়টি বড় করে দেখার কিছুই নেই।


