Logo
Logo
×

নগর জুড়ে

তিতাস গ্যাস কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতারের দাবি (ভিডিও)

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৬ পিএম

তিতাস গ্যাস কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতারের দাবি (ভিডিও)
Swapno

তল্লা জামে মসজিদ দূর্ঘটনায় নিহত মুসল্লিদের রুহের মাগফিরাত ও আহতের সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিতাস গ্যাস অফিসের কর্মকর্তা ও কর্মচারীদেরকে গ্রেফতার ও  বিচারের দাবী জানান আমরা নারায়ণগঞ্জবাসী। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহম্মেদ, সম্পাদক মন্ডলীর সদস্য শ্রমিক নেতা মাহমুদ হোসেন, সভাপতি মন্ডলীর সদস্য এড. মাহবুবুর রহমান ইসমাইল, সাধারণ সম্পাদক  নাসির উদ্দিন মন্টু, আমরা খানপুরবাসীর আহ্বায়ক জাহাঙ্গীর কবির পোকন, মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক বদরুল হক, এড. জাহাঙ্গীর আলম জাগু প্রমুখ।  


আলোচনা সভায় বক্তারা বলেন, তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিষ্ফোরণে সুষ্ঠ তদন্ত ও বিচার চাই। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই দায় এড়াতে পারবে না। সরকার ইতিমধ্যে ৮ জনকে বরখাস্ত করেছে যা যথেষ্ট নয়। তাদের গ্রেফতারসহ দোষী ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে হবে।


নারায়ণগঞ্জকে বলা হয় ধনী অঞ্চল। অথচ হাসপাতালে ইমার্জেন্সী রোগী প্রাথমিক চিকিৎসা হিসেবে ৩০ টাকার ঔষধ পায়না। তাকে ঢাকা হাসপাতালে পাঠানো হয়। ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি আছে মাত্র ১৫-১৬ জন রোগী। এত বড় একটি দূর্ঘটনা হয়ে গেছে এক পয়সার চিকিৎসা পায় নাই। 


স্বাস্থ্য খাত আজ লুটপাটের আখড়া হয়ে গেছে। আপনারা হাজার হাজার অবৈধ গ্যাস বিভিন্ন জায়গায় দিয়ে রাখছেন। বন্দরে বৈধ গ্যাস লাইনের চেয়ে অবৈধ গ্যাস লাইনের সংখ্যা বেশি। আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছিলাম ৩২টি এলাকায় ২ ইঞ্চি লাইন বাদ দিয়ে ৪ ইঞ্চি লাইন সংযোগ দিন। 


তারা বললেন এই কাজের জন্য তারা এখতিয়ার রাখেন না। তল্লা এলাকায় ৫-৬ দিন ধরে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। এখানকার মানুষ মানবেতর জীবনযাপন করছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে আবেদন মসজিদের সামনের লাইন ব্যতীত এলাকার অন্যান্য লাইন চালু করে দিন।


এ ছাড়াও তারা এ দূর্ঘনটায় যাহারা ইন্তেকাল করিয়াছেন তাদের প্রত্যেক পরিবারকে নূন্যতম পঞ্চাশ লক্ষ টাকা সহায়তা প্রদান করার জন্য জোর দাবী জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন