Logo
Logo
×

নগর জুড়ে

আনন্দধামের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৭ পিএম

আনন্দধামের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
Swapno


আনন্দধামের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। গত (৮ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত ইডেন থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
 
এ সময় আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত অর্থসচিব শহিদুল হারুন। 

তিনি বলেন, ব্যক্তিগত ও সমাজবদ্ধ জীবন পরিচালনার জন্যে জ্ঞান আর্জনের কোন বিকল্প নেই। আর এই জ্ঞান অর্জনের প্রধান বাহন হচ্ছে স্বাক্ষরতা সম্পুর্ন হওয়া। স্বাক্ষরতা মানে শুধু নিজের নাম স্বাক্ষর করা নয়, জাতিসংঘের অংশ ইউনেস্কোর মতে একজন ব্যক্তিকে সাক্ষর হিসেবে চিহ্নিত করার জন্য অন্তত তিনটি শর্ত মানতে হয়।

যেমন, ব্যক্তি নিজ ভাষায় সহজ ও ছোট বাক্য পড়তে পারবে। সহজ ও ছোট বাক্য লিখতে পারবে। এবং দৈনন্দিন জীবনে সাধারণ হিসাব-নিকাশ করতে পারবে। এই প্রতিটি কাজই হবে ব্যক্তির প্রাত্যহিক জীবনের সঙ্গে সম্পর্কিত। 

সভাপতির বক্তব্যে হাসিনা রহমান সিমু  বলেন, সাক্ষরতা একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার সঙ্গে সাক্ষরতার, আর সাক্ষরতার সঙ্গে উন্নয়নের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। যে দেশের সাক্ষরতার হার যত বেশি সে দেশ তত উন্নত।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমীক লীগের সাধারন সম্পাদক মাইনুদ্দিন আহমেদ বাবুল, সবুজ শিকদার, আবদুল মান্নান, আনন্দধামের যুগ্ম মহাসচিব রিপন ভাওয়াল, আনন্দধামের শাহ আলম, মহাসচিব আজিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মুক্তি, যুগ্ম মহাসচিব বাবু শ্যামল দত্ত, এনামুল  হক প্রিন্স, দীন ইসলাম, অপু চৌধুরী, গাজী খোকন, মাকসুদ হিটু, ফয়সাল আহমেদ, রাজা মিয়া, মোজাম্মেল লিটন, আখতারুজ্জামান দুলু ও জান্নাত ফেরদৌস প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন